সালমানকে আটকে দিয়ে পুরস্কৃত নিরাপত্তা কর্মী

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১০:০২ পিএম

সালমান খান আর ক্যাটরিনা কাইফ। বলিউডের দুই মেগাস্টার। দুনিয়া জুড়ে রয়েছে তাদের লাখো কোটি ভক্ত। তারা যেখানেই যান, পেছনে থাকে হাজারো লেন্স আর চোখ।

তাই বলে তারা যেমন খুশি তেমনটাই করবেন, এমনটা মানতে পারেননি মুম্বাই বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী। নিয়ম না মানায় সালমানকে আটকে দিয়েছেন তিনি।

এই খবর সামাজিক মাধ্যমে চাউড় হতেই ভাইরাল। তবে তারচেয়ে বেশি ভাইরাল হয়েছে অন্য এক খবর। ওই নিরাপত্তা কর্মীকে নাকি পুরস্কারের বদলে তিরস্কার করা হয়েছে।

এই টুইট বার্তায়, ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দৃষ্টান্তমূলক পেশাদারি মনোভাব দেখানোয় তাদের এক কর্মীকে পুরস্কৃত করা হয়েছে।

আরও পড়ুন: খন্দকার মোশতাকের পুত্র ও নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

image


বিমানবন্দরের সেই নিরাপত্তা কর্মীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, এমন এক টুইটের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। বলেছে সেই খবর মিথ্যা ও বানোয়াট।

পুরো ঘটনা গেল বৃহস্পতিবারের। সেদিন সালমান ও ক্যাটরিনা তাদের পরবর্তী ছবি টাইগার-৩ এর শুটিং করতে রাশিয়া উড়ে যেতে হাজির হন মুম্বাই বিমানবন্দরে।

দু’জন আলাদাভাবে আসেন বিমানবন্দরে। তাদের পিছু নেয় আলোকচিত্রীর দল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মিডিয়া থেকে বাঁচতে সালমান নিরাপত্তা তল্লাশি না করেই বিমানবন্দরে ঢুকতে চেষ্টা করছেন। এ সময় নিরাপত্তাকর্মী তাকে আটকে দেন। 

সালমান-ক্যাটরিনা জুঁটির ব্যবসায়িক সফল ছবি ‘এক থা টাইগার’ এর তৃতীয় পর্ব হচ্ছে টাইগার-৩। যা পরিচালনা করছেন মানীষ শর্মা।

image



একাত্তর/আরএইচ

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে নির্মিত নতুন তথ্যচিত্র ‘নাজা’। পরপর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালের উত্তরাঞ্চলে তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যা ও প্রলয়ঙ্করী প্লাবনে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মর্মান্তিক এই প্রাকৃতিক...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর