বেঁচে যাওয়া ভালবাসায় রাজ-বুবলি

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম

কখনও পাবলিক বাসে, কখনও সড়কে, আবার কখনও নদীর ধারে ভালোবাসা ছড়িয়েছেন রাজ-বুবলি। 

একের পর এক চমক নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ শরীফুল রাজ ও শবনম বুবলি। এই দুজনের ব্যক্তিগত জীবন নিয়েও কম কথা হয়নি। সেসব কাটিয়ে নতুন পথে হাঁটছেন রাজ-বুবলি। জুটিবদ্ধ হয়ে করেছেন সিনেমাতেও। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় তাদের সিনেমা ‘দেয়ালের দেশ’।

পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু যখনই সিনেমার টিজার, অর্থাৎ একঝলক এলো, তখনই নড়েচড়ে বসেছেন তাদের ভক্তরা। বুবলি বলেন, ‘চিত্রনাট্য পড়ে এই সিনেমা না করার কোনো কারণ ছিল না। এমনকি তাকে এমন চরিত্রে আগে কখনোই দেখা যায়নি।’ 

টিজারে খুব সাধারণ বেশে দেখা গেছে অভিনেতা-অভিনেত্রীকে। টিজার দেখেই অনেকের ধারণা, আসছে ঈদে সাড়া ফেলতে পারে রাজ-বুবলির ‌‘দেয়ালের দেশ’।

শনিবার বিকেলে প্রকাশিত হয়েছে এই সিনেমার ‘বেঁচে যাওয়া ভালোবাসা গানটি। রোহিত সাধু খানের কথায় গানের সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী, গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। এই গানের সঙ্গে রাজ-বুবলির রসায়ন দারুণভাবে ফুটে উঠেছে।

সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। ছবিতে অন্যদের মধ্যে আছেন- আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে।

একাত্তর/এনএন/এসি
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বাসায় আসার নিষেধাজ্ঞা দিয়েছেন করেছে শাকিব খান। মিডিয়ায় নানা সময় নানা ইস্যুতে শাকিবকে নিয়ে কথা...
রুপালি পর্দার নায়ক-নায়িকাদের ব্যক্তিজীবনের নানা ঘটনা এখন বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বুবলী-শাকিব ঘিরে চলছে বেশ আলোচনা। প্রেম বিয়ে সন্তান, এরপর বিচ্ছেদ, শাকিব-বুবলী ভক্তদের এ খবর অজানা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর