অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই ‘বাড়ির নাম শাহানা’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

আবারও বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ আসর অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়লো বাংলাদেশ। গত মঙ্গলবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৮তম অস্কারের জন্য বিভিন্ন বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ থেকে পাঠানো চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’।

এবারের আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশসহ মোট ৮৬টি দেশের সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে মাত্র ১৫টি ছবি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। 

সিনেমাগুলো হলো- হোমবাউন্ড (ভারত), বেলেন (আর্জেন্টিনা), ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স), প্যালেস্টাইন ৩৬ (ফিলিস্তিন), দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল), কোকুহো (জাপান), নো আদার চয়েস (দক্ষিণ কোরিয়া)। এই তালিকা থেকে সদস্যদের ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত ৫টি চলচ্চিত্র মনোনয়ন পাবে।

বাংলাদেশের প্রস্তুতি ও ‘বাড়ির নাম শাহানা’

নব্বই দশকের পটভূমিতে দীপা নামক এক নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’। অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এই সিনেমাটি ছাড়াও দৌড়ে ছিল মাকসুদ হোসেনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের অস্কার কমিটি যাচাই-বাছাই শেষে ‘বাড়ির নাম শাহানা’ কে চূড়ান্ত করে। 

৯৮তম অস্কারের পরবর্তী ধাপ

অস্কারের এবারের আসরে আন্তর্জাতিক চলচ্চিত্র ছাড়াও মোট ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- প্রামাণ্য চলচ্চিত্র, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজ্যুয়াল ইফেক্টস, মৌলিক গান ও আবহ সংগীত। নতুন বছরের ২২ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।

১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে মূল অনুষ্ঠান আয়োজিত হবে। টানা দ্বিতীয়বার অস্কারের এই জমকালো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় আমেরিকান কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।

একাত্তর/এসি
৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর