ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি অভিনেতা দেপার্দিউ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

ফরাসি সিনেমার অন্যতম পরিচিত মুখ অভিনেতা জেরার্দ দেপার্দিউকে ২০১৮ সালে নামী অভিনেত্রী শার্লট আর্নল্ডকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। মামলাটি বিচারের আওতায় না নেয়ার আবেদন বৃহস্পতিবার প্যারিসের একটি আপিল আদালত খারিজ করে দেওয়ার পর এই পথ তৈরি হয়েছে।

২০১৮ সালে শার্লট আর্নল্ড প্রথম দেপার্দিউয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন; তাঁর দাবি, তিনি যখন ২০-এর কোঠায় ছিলেন, তখন দেপার্দিউয়ের প্যারিসের বাসভবনে দুটি আলাদা ঘটনায় ওই হামলা চালানো হয়। ৭৭ বছর বয়সী দেপার্দিউ এ অভিযোগ অস্বীকার করে আসছেন এবং মামলাটি বিচারের জন্য পাঠানোর বিষয়ে তদন্ত বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর আইনি দল গত বছর আপিল করেছিল।

তবে প্যারিস আপিল আদালত ফৌজদারি আদালতে মামলাটির বিচার চালানোর সিদ্ধান্ত বহাল রেখেছেন। আদালত রায় দেন যে ২০১৮ সালের ৭ আগস্ট আর্নল্ডকে কথিত ধর্ষণের অভিযোগে দেপার্দিউয়ের বিচার চলবে, তবে ২০১৮ সালের ১৩ আগস্টের দ্বিতীয় কথিত ধর্ষণের অভিযোগটি খারিজ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে যৌন নিপীড়নের একটি পৃথক মামলায় ২০২৫ সালের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করে নেন দেপার্দিউ, যেখানে তিনি নিজের দোষ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে নতুন ধর্ষণের বিচার তাঁর জন্য অনেক বড় ঝুঁকি তৈরি করেছে; দোষী সাব্যস্ত হলে তাঁকে ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

শার্লট আর্নল্ডের আইনজীবী কারিন দুরিয়ে দিয়াবল্ট এই রায়কে তাঁর মক্কেলের জন্য স্বস্তির বিষয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আর্নল্ড দীর্ঘদিন ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন এবং বিচারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপিল আদালত জানিয়েছেন, দেপার্দিউ ফ্রান্সের সর্বোচ্চ আদালত ‘কুর দে কাসাসিওঁ’-এ আপিল করতে পারেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, তারা আপিল করবেন কি না, তা ভেবে দেখছেন।

তবে আইন বিশেষজ্ঞদের মতে, কুর দে কাসাসিওঁ-এ আপিল করলে বড় ধরনের বাধার মুখে পড়তে হবে, কারণ সর্বোচ্চ আদালত শুধু আইন সঠিকভাবে প্রয়োগ হয়েছে কি না তা যাচাই করেন, মামলার পুনর্বিচার বা প্রমাণ পুনর্মূল্যায়ন করেন না। এদিকে চলতি মাসের শুরুতেই এক নারীকে ধর্ষণ ও অন্য তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

 

একাত্তর/এআরএস
দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না...
প্যারিসের অভিজাত অপেরা হাউজের ধ্রুপদী আভিজাত্য আর বাংলার মেঠোপথের ঐতিহ্যবাহী যাত্রাপালার তীব্র আবেগ- দুই মেরুর এই দুই শিল্পধারা যখন এক মঞ্চে এসে মেশে, তখন সেই সন্ধ্যা সাধারণ থাকে না। শনিবার রাতে...
ব্রিজিত বার্দোর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে যুদ্ধ তুঙ্গে: শেষ সঙ্গীকে ‘সর্বস্বান্ত’ করার নেপথ্যে এক গোপন চিঠি!
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর