সংবর্ধনা পেলো ঢামেকে নবনিযুক্ত তিন শতাধিক নার্স

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৮:১৫ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩০৩ জন সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের অধ্যাপক এস জি এম চৗধুরী সেমিনার হলে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। 

সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সদের উদ্দেশ্যে পরিচালক বলেন, রোগীদের সেবা মান নিশ্চিত করতে হবে, শুধু তাই নয়, রোগী ও তাদের স্বজনদের সাথে সুন্দর ব্যাবহার নিশ্চিত করতে হবে। হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। তিনি বলেন,  চিকিৎসকরা রোগী দেখে ব্যাবস্থাপত্র দিয়ে থাকেন আর নার্সরাই পুরো সেবা দিয়ে থাকেন। 

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনেরর (ঢামেকহা) সভাপতি মোহাস্মদ কামাল পাটোয়ারী বলেন, বাংলাদেশের সকল পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য সেবার অবিচ্ছেদ্য অংশ নার্সিং সেবা। 

নবনিযুক্ত নার্সদের উদ্দেশ্যে কামাল পাটোয়ারী বলেন, আপনারা রোগীদের সেবায় সার্বক্ষন নিয়োজিত থাকবেন। এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা যেন সঠিক নার্সিং সেবা পায় সেই দিক খেয়াল রেখে কাজ করার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢামেক হাসপাতালের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, নার্সেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন নার্সের সেবাতত্ত্ববধায়ক শিখা বিশ্বাস।


একাত্তর/এসএ

শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও রাজধানীর হাসপাতালগুলোতে রোজই আসছে ডেঙ্গু আক্রান্ত ঢাকার বাইরের রোগী। যাদের বেশিরভাগই আসছেন শক সিনড্রোমের মতো গুরুতর অবস্থা নিয়ে। তবে রোগীর স্বজনদের দাবি, স্থানীয়...
ডোবা-নালায় পানি জমে থাকায় রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।এলাকাবাসীর অভিযোগ, পানি জমে থাকলেও এ এলাকায় নিয়মিত ছিটানো হয় না এডিস ধ্বংসকারী ওষুধ।তবে ঢাকা দক্ষিণ সিটির...
গ্রিসে নেবার লোভ দেখিয়ে ঝালকাঠির সুমিত হাওলাদারের কিডনি নিয়েছেন সুজন রায়। সেই কিডনি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর