বড় ব্যবধানে জয়ের আশা মমতার

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:২৭ এএম

ভবানীপুর উপনির্বাচনে ক্রমশ জয়ের ব্যবধান বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার তৃতীয় রাউন্ড শেষে তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৪ ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন তিন হাজার ৮২৮টি ভোট। 

মমতার জয় মোটামুটি নিশ্চিত। এখন শুধু জয়ের ব্যবধান নিয়ে মাথা ঘামাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে বড় ব্যবধানেই মমতার জয় হবে বলে আশা করছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। 

এদিকে, 'ভোট পরবর্তী সহিংসতা'র আশঙ্কায় রাজ্যপাল জগদীপ ধনখড়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং কলকাতার পুলিস কমিশনারকে চিঠি লিখেছেন প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সহিংসতা রুখতে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: কাশ্মীরে তিন আলাদা হামলায় একজন নিহত

অবশ্য তার এ আশঙ্কাকে অমূলক বলে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, "ভবানীপুরে কোনও অশান্তি হয় না। হবেও না। এটা সংস্কৃতি প্রিয় মানুষদের জায়গা। উনি বাইরের লোক। জানেন না।"

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট পড়ে ৫৭ শতাংশের কিছু বেশি। রোববার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ভবানীপুরে ভোট গণনা শুরু হয়েছে। 


একাত্তর/এসজে

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর