আড়িপাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপলের মামলা

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৬:০৬ পিএম

আইফোন ব্যবহারকারীদের ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগে ইসরাইলি স্পাইওয়্যার প্রতিষ্ঠান এনএসও'র বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। 

মামলা করার কথা জানিয়ে এক ব্লগ পোস্টে অ্যাপল জানিয়েছে, আইফোন ব্যবহারকারীদের নজরদারি এবং টার্গেট করার ব্যাপারে এনএসও'র জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। 

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে তারা বেশ সচেতন বলে বরাবরই দাবি করে আসছে অ্যাপল। 

আরও পড়ুন: উল্কাপিণ্ড ধ্বংসে নাসার মিশন

এনএসও'র তৈরি করা পেগাসাস সফটওয়্যারটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আক্রমণ করে তাদের ফোন হ্যাক করতে পারে। এভাবে এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি, ম্যাসেজ ও ফোনালাপ চুরি করতে পারে। 

তবে এনএস'র দাবি, তারা কেবল সন্ত্রাসী এবং অপরাধীদের অপর নজরদারি করতেই পেগাসাস ব্যবহার করে। আর তাদের তথ্য শুধুমাত্র সামরিক, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর কাছেই সরবরাহ করে। 

তবে বিভিন্ন দেশের সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সরকারপ্রধানদের ওপর নজরদারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 


একাত্তর/এসজে

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর