মেক্সিকোতে নারীবাদী বিক্ষোভে তিনজনকে গুলি করে হত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৪:৪২ পিএম

মেক্সিকোর সনোরায় নারীবাদীদের একটি বিক্ষোভ মিছিলে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এছাড়া বিক্ষোভ ও সহিংসতায় ১০ নারী পুলিশ সদস্যসহ মোট ১৭ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, গোয়েইমাস শহরের মিউনিসিপাল প্যালেসের (স্থানীয় সরকার ভবন) বাইরে এ ঘটনা ঘটেছে। 

সনোরা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে ঠিক কি কারণে কে বা কারা বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করলো সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

মেক্সিকার স্থানীয় সংবাদপত্র লা হর্নাদা এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে ওই নারী বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন। আর বাকি দুইজন শহরের মেয়র কার্লা করডোভার দেহরক্ষী ছিলেন বলে জানা গেছে।  

মেক্সিকোতে নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে একযোগে বিক্ষোভ হয়েছে। এ সময় রাজধানী মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে স্মোক বম্ব ছোঁড়ে ও লাঠি চার্জ করে। 

তবে শুধু মেক্সিকোতেই নয়, নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য অনেক দেশেও একইরকম বিক্ষোভ হয়েছে। তুরস্কের ইস্তাম্বুল, স্পেনের বার্সেলোনা, ফ্রান্সের প্যারিস ও ইংল্যান্ডের লন্ডনেও বিক্ষোভ করেছেন নারীরা। 


একাত্তর/আরবিএস  

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর