ভারতের সেনা সর্বাধিনায়কের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:৫৬ পিএম

ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় মৃতদের নাম এখনো জানায়নি দেশটি।

হেলিকপ্টারটিতে ভারতের প্রতিরক্ষা প্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এক জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ভারতীয় বিমান বাহিনীর এমআই- ১৭ ভি ফাইভ মডেলের এই হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

আরও পড়ুন: ভারতের সেনা সর্বাধিনায়কের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচ

ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিপিন রাওয়াত মারা গেছেন না বেঁচে আছেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

স্থানীয় সমারিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানিয়েছেন। আহত ওই দু’জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তারা।

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।


একাত্তর/টিএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর