চিলিতে সমলিঙ্গের বিয়ের বিল পাস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ চিলির পার্লামেন্টে স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কংগ্রেসে বিপুল ভোটে পাস হয়েছে এই বিল। সমানাধিকার নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।

চিলির সিনেট ও নিম্নকক্ষ দুই জায়গাতেই বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। মানবাধিকার সংগঠনগুলি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে সমলিঙ্গ বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

বিলে বলা হয়েছে, যারা সমলিঙ্গে বিয়ে করবেন, তারা ভিন্ন লিঙ্গে বিয়ে করা দম্পতির সমান অধিকার পাবেন। চিলির সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৯০ দিন পরে আইনটি কার্যকর হবে। এই বিল পাস হওয়ায় সমলিঙ্গের দম্পতিরা শিশুদের দত্তক নিতে পারবেন। পাশাপাশি সমলিঙ্গে বিয়ে করলে যদি তাদের আগে বাচ্চা থাকে, তাহলে তারাও আইনি স্বীকৃতি পাবে।

রামন লোপেজ নামে এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে এই আইনের জন্য অপেক্ষা করছেন, যাতে তিনি তার ২১ বছরের সঙ্গীকে বিয়ে করতে পারেন।

লোপেজ বলেছেন, ‘এটা অসম্ভব গুরুত্বপূর্ণ আইন। এর ফলে অনেক কুসংস্কার ভাঙবে।’

ভোটাভুটির পরে চিলির সামাজিক উন্নয়নমন্ত্রী কার্লা রুবিলার বলেন, ‘সমানাধিকার ও ন্যায়বিচার দেয়ার ক্ষেত্রে আমরা আরো এক পা এগোতে পারলাম।’

আরও পড়ুন: ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন কপ্টার দুর্ঘটনায় নিহত

চিলির সাবেক প্রেসিডেন্ট ২০১৭ সালে প্রথম এই উদ্যোগ নেন। বর্তমান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এই বিলের সমর্থক। বিল পাসের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, চিলিকে অবশ্যই সব মানুষের জন্য এই স্বাধীনতা ও মর্যাদার নিশ্চয়তা দিতে হবে।

প্রসঙ্গত, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, উরুগুয়ের মতো ২০টিরও বেশি দেশে সমলিঙ্গের বিয়ে বৈধ।


একাত্তর/আরএ

ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে উত্তাল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গৌরবময় ‘রাজনৈতিক ও গণতান্ত্রিক জয়’ হিসেবে দেখছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর