যেভাবে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:২৯ পিএম

ভারতের তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন নিহত হন। 

বুধবার (৮ ডিসেম্বর) ভারতীয় বিমান বাহিনীর টুইটের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া। 

টাইমস অফ ইন্ডিয়া জানায়, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরে এক জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

এর পরের খবরে টাইমস অব ইন্ডিয়া জানায় কীভাবে সেই দুর্ঘটনা ঘটেছিল।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দিল্লি থেকে খুব সকালের একটি ফ্লাইট ধরে তামিলনাড়ুর সুলুরে পৌঁছান জেনারেল ও তার স্ত্রী। সেখান থেকে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। মোট ১৪ জন ছিল কপ্টারে।

আরও পড়ুন: আগেরবার কপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান রাওয়াত

নামার জায়গা থেকে ১০ কিলোমিটার দূরে থাকতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তখন ঘড়িতে ভারতীয় সময় দুপুর ১২টা ৪০। কুয়াশা থাকায় একদম নিচু দিয়ে উড়ছিল কপ্টারটি। হঠাৎই গাছপালাপূর্ণ একটি উপত্যকায় বিধ্বস্ত হয় এটি। মাটিতে পড়ার আগেই কপ্টারের সব জায়গায় আগুন ছড়িয়ে যায়। এই দুর্ঘটনা থেকে একমাত্র যাত্রী হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।


একাত্তর/এসি

ইরানের আকাশসীমায় নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক আকাশযান ধ্বংস করার দাবি করেছে তেহরান। রোববার ইরানি সামরিক কর্মকর্তারা...
নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় ২২ আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আরোহীদের বেশির ভাগই পর্যটক। নিখোঁজ হেলিকপ্টারটি উদ্ধারে তল্লাশি অভিযান পরিচালনা করছে দেশটি। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর