সৌন্দর্য প্রতিযোগিতায় ৪৩ উট অযোগ্য ঘোষণা!

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১:৩৩ এএম

সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা। সেটা নতুন খবর নয়। নতুন খবর হলো, এবছর সেই প্রতিযোগিতায় অসদুপায় অবলম্বনের কারণে অযোগ্য ঘোষিত হয়েছে ৪৩ উট! 

রাজধানী রিয়াদে প্রতিবছর অনুষ্ঠিত হয় বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব। যেখানে মোট প্রাইজমানির পরিমাণ প্রায় ৬৬ মিলিয়ন ডলার। সবচেয়ে সুদর্শন উটদের পুরস্কৃত করা হয় এ উৎসবে।

'সুদর্শন' হিসেবে পুরস্কৃত হতে উটের যেসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয় তা হলো বড় ও ঝোলানো ঠোট, বড় নাক এবং উঁচু কুঁজ। 

তবে বোটক্স এবং অন্যান্য সৌন্দর্যবর্ধক প্রযুক্তি ব্যবহার করে উটের এসব বৈশিষ্ট্যকে আরও লক্ষণীয় করে তোলার প্রমাণ পেয়েছেন প্রতিযোগিতার বিচারকরা। তাই ওই ৪৩ উটকে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। 

আয়োজকরা জানিয়েছে, উটের ঠোট, নাক, চোয়ালের মাংসপেশি শিথিল করতে বোটক্স ব্যবহার করার পাশাপাশি এগুলোকে আরও বড় করে দেখানোর জন্য কোলাজেন ফিলার ব্যবহার করা হয়েছে। 

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, প্রতিযোগীদের প্রথমে একটি হলঘরে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের বাহ্যিক বৈশিষ্ট্য ও চলাফেরা পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা। 

এরপর তাদের মাথা, ঘাড় ও শরীর এক্স-রে এবং ত্রিমাত্রিক আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে স্ক্যান করার পর জেনেটিক বিশ্লেষণের জন্য নিয়ে যাওয়া হয়। 

এসপিএ আরও জানায়, ২৭টি উটকে 'প্রসারিত' অঙ্গ-প্রত্যঙ্গ এবং ১৬টি উটকে বোটক্স ইনজেকশন নেওয়ার কারণে অযোগ্য ঘোষণা করা হয়। 

প্রতিযোগিতার আয়োজক 'ক্যামেল ক্লাব' জানিয়েছে, প্রতিযোগিতায় সব ধরনের অসদুপায় অবলম্বন প্রতিরোধে তারা বদ্ধপরিকর। 

তবে, এ প্রতিযোগিতাকে উটের প্রতি নৃশংসতা হিসেবে আখ্যা দিয়ে এসব চর্চা বন্ধ করার দাবি জানিয়েছে প্রাণী অধিকার সংস্থা পেটা। 


একাত্তর/এসজে

ইয়েমেনের পশ্চিম উপকূলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির হুদাইদা প্রদেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর আল-খোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা এবং সৌদি সমর্থিত বাহিনীর অবস্থানের দিকে অগ্রসর...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জ্বালানি কেন্দ্র ও প্রধান শহরগুলোতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৩ জন আহত...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর