একদিনে আরও সাড়ে পাঁচ হাজার মৃত্যু দেখলো বিশ্ব

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ এএম

করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে শঙ্কায় রয়েছে ইউরোপ ও পশ্চিম বিশ্বের দেশগুলো। রোজই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৪৯৪ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৮ হাজার ৭৪১ জনে। 

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য পাওয়া গেছে।

গেল ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখ নয় হাজার ৩৭০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৩৭৪ জনে।

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৪৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট পাঁচ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং আট লাখ ৩৭ হাজার ৬৭১ মানুষ মারা গেছেন।

এদিকে দৈনিক প্রাণহানির শীর্ষ উঠে এসেছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৩ লাখ ৪৩ হাজার ৩৫৩ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ দুই হাজার ২৬৯ জনের।

যুক্তরাজ্যে রোজই ভাঙছে শনাক্তের রেকর্ড। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১৩৭ জন। এখন পর্যন্ত এই দেশটিতে এক কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৪৭ হাজার ৮৫৬ জন মারা গেছেন।

আরও পড়ুন: দেখে চেনার উপায় নেই ৩১ মরদেহ, করানো হবে ডিএনএ পরীক্ষা

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন চার হাজার ১৬৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২২ লাখ ৩০ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার ৪২৯ জনের।

এখনও আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আর মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন চার লাখ ৭৯ হাজার ২১৮ জন।

এদিকে করোনাভাইরাসের ডেল্টা ধরনের চেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন অথবা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, নতুন বছর এবং বড়দিনের ছুটিতে মানুষকে আরও বেশি সাবধান হতে হবে। তাছাড়া করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে দ্রুত।    


একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর