হরিণের আক্রমণে সৈনিকের মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:৫৩ এএম

প্যারাগুয়ের প্রেসিডেন্টের বাসভবনে হরিণের আক্রমণে এক সৈনিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (৫ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে জানায়, হরিণের শিঙয়ের গুঁতোয় আহত হয়ে সার্জেন্ট ভিকটর ইসাসি নামে ওই সৈনিকের মৃত্যু হয়। 

ওই হরিণটিকে প্রেসিডেন্টের বাসভবনের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছিলো বলেও জানিয়েছে বিবিসি। 

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হরিণটিকে সাধারণত অন্যান্য প্রাণীদের সাথে আলাদা জায়গায় রাখা হতো। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সার্জেন্ট ইসাসি প্রেসিডেন্টের বাসভবনে নিয়মিত টহল দিচ্ছিলেন। তিনি প্রথমে হরিণটির কাছে গিয়ে হাত ওঠালে সেটি তাকে আক্রমণ করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: করোনার নতুন ধরন ‘ইহু’

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ে কর্মরত বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, হরিণটি ভারতীয় উপমহাদেশে পাওয়া অ্যাক্সিস প্রজাতির। 

তিনি আরও জানান, প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের বাসভবনে ১০ হেক্টর এলাকা জুড়ে বহু বন্যপ্রাণী উন্মুক্ত অবস্থায় রাখা হয়। 


একাত্তর/এসজে

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর