জ্বালানির দাম বাড়ানোয় বিক্ষোভের মুখে কাজাখস্তানের সরকার পতন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২:৩৮ পিএম

জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে মধ্য এশিয়ার অন্যতম তেল-সমৃদ্ধ দেশ কাজাখস্তানের সরকার। বুধবার (৫ জানুয়ারি) কাজাখ সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। কাজাখ প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমগুলো বলছে, আগে জ্বালানি পণ্য এলপিজির দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু মঙ্গলবার এলপিজির ওপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নেওয়া হয়। ফলে অনেকটাই বেড়ে যায় এলপিজির দাম। ফলে মঙ্গলবার থেকেই প্রতিবাদ শুরু হয়। একপর্যায়ে সেই প্রতিবাদ সহিংস হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজাখস্তানের সরকার প্রথমে দেশে জরুরি অবস্থা জারি করে। বড় শহরগুলোতে লকডাউনও ছিল। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। শেষ পর্যন্ত পুরো সরকার নিয়ে পদত্যাগ করেন কাজাখ প্রধানমন্ত্রী। বুধবার প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। তিনি স্মাইলভকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মঙ্গলবার কাজাখস্তানের অয়েল হাব বলে পরিচিত মেঙ্গিস্টা শহরে প্রতিবাদ শুরু হয়। দ্রুত এই বিক্ষোভ অন্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। রাতেও বিক্ষোভকারীরা শহরের রাস্তায় ছিলেন। দেশের অন্যতম বৃহৎ শহর আলমাটিতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুঁড়েও বিক্ষোভ সামাল দিতে পারেনি।

বিক্ষোভকারীরা সরকার ও সামরিক ভবনগুলোতে হামলার ডাক দেয়। প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, এই ধরনের প্রতিবাদ অন্যায়। সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত বিক্ষোভকারীদের। এছাড়া এই সহিংসতার পেছনে অভ্যন্তরীণ এবং বিদেশি প্ররোচকদের হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, কাজাখস্তানে অনেকেই এলপিজিতে গাড়ি চালান। সরকার এতোদিন দাম নিয়ন্ত্রণ করে রাখায় গ্যাসোলিনের চেয়ে এলপিজিতে গাড়ি চালানো সস্তা ছিল। সরকার সেই এলপিজির দাম বাড়ানোয় প্রবল বিক্ষোভ শুরু হয়। যার জেরে সরকারের পতন হলো।


একাত্তর/এসএ

ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে পড়তে যাওয়া গাজার ফিলিস্তিনি শিক্ষার্থীরা এখন তাদের পরিবারের সদস্যদেরও সঙ্গে নিতে পারবেন। পরিবার আনার ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করে সরকারি পদক্ষেপ নেয়ার পরেই এই...
সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে এক শীর্ষস্থানীয় সাংবাদিককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের আদালত।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর