গ্রামে এসে খাঁচায় বন্দি হলো বাঘ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:০৪ এএম

ভারতের দক্ষিণ ২৪ পরগনার গোসাবার মথুরাখন্ড গ্রামে ঢুকে পড়ে মানুষের খাঁচায় বন্দি হয়েছে একটি বাঘ। বুধবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ধরা পড়ে বাঘটি। এ খবর জানা গেছে ভারতের গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে।

জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়া বাঘটি খাঁচাবন্দী করতে পারায় খুশি বন বিভাগের কর্মকর্তারা। স্বস্তি ফিরেছে গ্রামবাসীর মধ্যেও। শারীরিক পরীক্ষার পর বাঘটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

গত সোমবার (১০ জানুয়ারি) রাতে বাঘটি পীরখালির জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি নদী সাঁতরে মথুরাখন্ড গ্রামে ঢুকে পড়ে। পরে হাবুল দাসের গোয়াল ঘরে ঢুকে তিনটি ছাগল ও একটা গরু মেরে ফেলে। পরে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গলে গা ঢাকা দেয় বাঘটি।

সেই জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। দিনভর বাজি-পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করে এলাকাবাসী। তবে তা সম্ভব হয়নি। এ কারণে খাঁচা পেতে বাঘ ধরার পরিকল্পনা করে দেশটির বন দপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় দুটি খাঁচা পাতা হয়। এছাড়া আতঙ্ক কাটাতে গ্রামের রাস্তায় আলো জ্বালানো হয়। রাতে পাহারারও ব্যবস্থা করা হয়।


একাত্তর/এসএ

বিশ্ব ব্যাঘ দিবস উপলক্ষে প্রকাশিত সর্বশেষ জাতীয় বাঘ শুমারির তথ্য অনুযায়ী, নেপালে সংকটাপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৪২৯টিতে পৌঁছেছে। বুধবার কাঠমাণ্ডুতে কৃষি, বন ও...
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের মানুষদের মধ্যে শহরের বসবাস করার প্রবণতা বেশি দেখা গেলেও উল্টো ঘটনা ঘটছে জার্মানিতে। দেশটির অনেকে শহর ছেড়ে গ্রামের দিকে ছুটছেন।
ভারতের বিহার রাজ্যে শিকারিদের গুলিতে মৃত্যু হলো এক মানুষখেকো বাঘের। কমপক্ষে ১০ জনকে মেরেছিল সে। এর পরপরই বাঘটিকে দেখামাত্র গুলির নির্দেশও জারি করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর