শহর ছেড়ে গ্রামমুখী হচ্ছেন জার্মানরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম

ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের মানুষদের মধ্যে শহরের বসবাস করার প্রবণতা বেশি দেখা গেলেও উল্টো ঘটনা ঘটছে জার্মানিতে। দেশটির অনেকে শহর ছেড়ে গ্রামের দিকে ছুটছেন।

জার্মানির কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তথ্যের বরাত দিয়ে ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭ সালের পর ৩০ থেকে ৪৯ বছর বয়সী, যাদের সন্তান আছে এবং ২৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ পেশাজীবীদের মধ্যে গ্রামে বসবাসের প্রবণতা বেড়েছে।

বার্লিন ইনস্টিটিউট ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষকরা বলছেন, অতীতের চেয়ে বর্তমানে গ্রামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে।

কম খরচে বসবাস, প্রকৃতির সান্নিধ্য আর কম দূষণ - এসব কারণে মানুষ গ্রামে যাচ্ছেন বলে গবেষকরা জানতে পেরেছেন।

সংস্থাটির সামাজিক মনোবিজ্ঞানী ফ্রেডেরিক জিক্সটাস বলছেন, ২০২১ সালে দুই-তৃতীয়াংশ গ্রামীণ সমাজে জনসংখ্যা বেড়েছে। এই তথ্য এক দশক আগে প্রতি চারটি গ্রামীণ সমাজের মধ্যে মাত্র একটির জন্য সত্য ছিলো।

ভ্যুস্টেনরোট ফাউন্ডেশন ও বার্লিন ইনস্টিটিউট ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষকরা জনসংখ্যা বাড়ছে এমন ছয়টি গ্রাম পরিদর্শন করেছেন। সেখানে বসবাসকারীদের সঙ্গে কথা বলেছেন তারা।

একজন নতুন বাসিন্দা তাদের বলেন, ‘আমি অনেক ভেবে গ্রামে আসার কথা ভেবেছি। কারণ এখানে মানুষের সঙ্গে মানুষের বন্ধন অনেক শক্তিশালী। সত্যি বলতে, কিছু নির্মাণ করতে গেলে খরচ একটা বড় বিষয়। অবশ্যই গ্রামে বিষয়টা অনেক অন্যরকম।’

সামাজিক মনোবিজ্ঞানী ফ্রেডেরিক জিক্সটাস বলছেন, করোনার পর ঘরে থেকে চাকরি করা সম্ভব হওয়ায়ও অনেকে গ্রামে বসবাস করার ভাবছেন।

জার্মানিতে গ্রামে যাওয়ার প্রবণতা বাড়লেও ইউরোপের অন্য দেশগুলোতে পরিস্থিতি উল্টো। ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ইইউর ৪০৬টি গ্রামীণ এলাকার মধ্যে ৩৫৫টি থেকে মানুষ শহরে পাড়ি জমিয়েছেন।

এসব এলাকায় তরুণ ও কাজের বয়স আছে এমন মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে৷ সেই তুলনায় ৬৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা বছরে গড়ে এক দশমিক আট শতাংশ করে বেড়েছে।

কেএসএইচ
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর