বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:০০ পিএম

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৮০ জন। রাশিয়ায় মৃত্যু ৭৪০ জন, আক্রান্ত ২১ হাজার ১৫৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৯ হাজার ১৩৩ জন, মৃত্যু ৩৩৫ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন, মৃত্যু ৩১৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৩২২ জন, মৃত্যু ২২৫ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ১৬১ জন, মৃত্যু ১১২ জন। জার্মানিতে আক্রান্ত ৯৩ হাজার ১৫৪ জন, মৃত্যু ২৬১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৬ জন, মৃত্যু ১৯১ জন। ব্রাজিলে মৃত্যু ১৯০ জন, আক্রান্ত ৯৭ হাজার ২২১ জন।

এ ছাড়া তুরস্কে ১৫৩ জন, পোল্যান্ডে ৪৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫৯ জন, ফিলিপাইনে ৮২ জন, কানাডায় ১০৮ জন, মেক্সিকোতে ১৯০ জন এবং ভিয়েতনামে ২০৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এআর

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
নতুন বছর আসতে আর মাত্র একটি দু’টো রাতের অপেক্ষা। এরপরে কালের গর্ভে হারিয়ে যাবে ২০২৩ সাল, আসবে নতুন আরেকটি সাল- ২০২৪। নতুন বছরে পৃথিবীতে ঘটবে অনেক নতুন নতুন ঘটনা। এই যেমন, নতুন বছরেই প্রথম দিনেই...
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর