আল-আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসনের অভিযোগ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:০৩ পিএম

মুসলমানদের পবিত্র তীর্থস্থান আল-আকসা মসজিদে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা আগ্রাসন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি। 

সোমবার (১৭ জানুয়ারি) ইসরাইলিরা এ ঐতিহাসিক মসজিদে অবৈধভাবে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় মসজিদটির ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। 

সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর একাধিক ফিলিস্তিনি সংস্থার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।   

জেরুজালেমের আল-আকসা মসজিদ ও অন্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মুগারবাহ গেট দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের নিরাপত্তা দিচ্ছিলো ইসরাইলি পুলিশ।  

তবে ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে বলছে, মানুষ যাতে আরও বেশি করে আল-আকসা মসজিদে যেতে পারে সেই জন্যই এই পরিকল্পনা। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নতুন শিক্ষামূলক কর্মসূচির বিকাশ ও বিদ্যমান উন্নয়ন প্রকল্পগুলোর পাশপাশি সেখানে যাতে আরও বেশি দর্শনার্থী যাতে পারে সেই উদ্যোগ নিয়েছে ইসরাইল সরকার। 

আরও পড়ুন: ‘কাকা’ তৈমুরকে মিষ্টিমুখ করালেন আইভী

এদিকে ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইহুদি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে হামলা ও বিশৃঙ্খলা করেছে।  

মুসলিমদের তৃতীয় গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসবে জেরুজালেমের আল-আকসা মসজিদের গুরুত্ব ব্যাপক। ইহুদিরা আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে। এখানে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিলো বলেও দাবি তাদের। এই স্থানকে ঐতিহাসিকভাবে নিজেদের বলে দাবি করে ইসরাইল।  


একাত্তর/আরবিএস  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর