পঞ্চম রুশ নারী নভোচারী মহাকাশে যাবেন সেপ্টেম্বরে

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১:০৩ এএম

রুশ নারী নভোচারী আন্না কিকিনা আগামী সেপ্টেম্বরে একটি সয়ুজ রকেটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভ্রমণ করবেন। জাতীয় মহাকাশ সংস্থা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ কথা জানায়।

৩৭ বছর বয়সী কিকিনা একজন প্রকৌশলী। তিনি হবেন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন থেকে মহাকাশে গমনকারী পঞ্চম পেশাজীবী নারী মহাকাশচারী। খবর এএফপি’র।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস গত বছর জানায়, রসকসমস ও নাসা’র মধ্যে চুক্তি অনুযায়ী কিকিনা স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে করে ভ্রমণ করবেন।

বৃহস্পতিবার রসকসমস বলেছে, দুই দেশ চুক্তি চূড়ান্ত করলে কিকিনা আগস্ট মাসেই আমেরিকানদের সাথে মহাকাশে যেতে পারেন। নাসার ফ্রান্সিসকো রুবিও এ সময় মহাকাশে যাবেন।

তবে এ চুক্তিটি কার্যকর না হলে, তিনি সেপ্টেম্বরে একটি সয়ুজে রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করবেন।

আরও পড়ুন: ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু

এর আগে, সর্বশেষ রুশ নারী নভোচারী এলেনা সেরোভা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৭ দিন অতিবাহিত করেন।


একাত্তর/আরএ

দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসের বেশি সময় ধরে মহাকাশের দুই নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোর আটকে থাকার ঘটনায় নতুন করে...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার স্নায়ুযুদ্ধের পর জার্মানিকে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
দুই রুশ ও এক মার্কিন নভোচারী সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। রুশ-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই উভয় দেশের নভোচারীরা যৌথভাবে মহাকাশ কার্যক্রমে অংশ নিচ্ছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর