বিশ্বের দীর্ঘতম বজ্রপাতের রেকর্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের তিন রাজ্য থেকে দেখা যাওয়া প্রায় পাঁচশ' মাইল লম্বা বজ্রপাতকে পৃথিবীর দীর্ঘতম বজ্রপাত হিসেবে রেকর্ড করা হয়েছে। 

২০২০ সালে চারশ' ৭৭ দশমিক দুই মাইল লম্বা বজ্রপাতটি মিসিসিপি, লুইজিয়ানা এবং টেক্সাস থেকে দেখা গিয়েছিলো। 

সবচেয়ে লম্বা বজ্রপাতের আগের রেকর্ডটি হয়েছিলো ২০১৮ সালে ব্রাজিলে। সেটি ছিল চারশ' ৪০ দশমিক ছয় মাইল লম্বা। 

বজ্রপাতের দৈর্ঘ্য হয় সাধারণত ১০ মাইলের কম। এগুলো সাধারণত এক সেকেন্ডেরও কম সময়ের হয়। 

আরও পড়ুন: দুইজনের করোনা হওয়ায় পুরো দেশ লকডাউনে

২০২০ সালে উরুগুয়ে এবং আর্জেন্টিনায় দেখা যাওয়া আরেকটি বজ্রপাতকে সবচেয়ে বেশি সময় স্থায়ী হওয়া বজ্রপাত হিসেবে রেকর্ড করা হয়েছে। সেটি স্থায়ী হয়েছিলো ১৭ দশমিক এক সেকেন্ড। 

বিশ্ব আবহাওয়া সংস্থার বিশেষজ্ঞ প্রফেসর র‍্যান্ডাল সারভেনি বলেন, বজ্রপাত এতো দীর্ঘ ও লম্বা সময় স্থায়ী হওয়া খুবই বিরল ঘটনা। এগুলো সাধারণত তীব্র ঝড়প্রবণ এলাকায় দেখা যায়। 

তবে পাঁচশ' মাইল লম্বা বজ্রপাতটি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত নয় বলে জানান তিনি। 

এসব বজ্রপাতের ঘটনা মানুষের জন্য খুবই বিপজ্জনক। ১৯৯৪ সালে মিশরে বজ্রপাতের পর জ্বালানি তেলে আগুন লেগে ৪৬৯ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
আগের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫০০ ডলার ছুঁয়েছে।
একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানের নারী। জন্ম নেয়া ছয় শিশু ও মা ভালো আছেন জানিয়েছেন চিকিৎসকরা।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর