বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৩:৫৩ পিএম

আগের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫০০ ডলার ছুঁয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও যেকোনো সময় দামি স্বর্ণের বাড়ানো হতে পারে। যদিও বর্তমানে দেশের বাজারে রেকর্ড দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। 

দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারে দাম বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম পর্যালোচনা করে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে। দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করার পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্সের দাম ১০০ ডলার বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়বে।

বিশ্ববাজারে গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৪২৮ দশমিক শূন্য ৭ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ দশমিক ৮২ ডলারে এসে থামে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৭৯ দশমিক ৭৫ ডলার। এর মধ্যে শুধু সপ্তাহে শেষ কার্য দিবসেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৫০ দশমিক ৪৮ ডলার বা ২ দশমিক শূন্য ৫ শতাংশ।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ নির্ধারণ করা হয় গত ১৪ জুলাই। যা কার্যকর হয় ১৫ জুলাই থেকে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণ উল্লেখ করে সেদিন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করে ১ লাখ ২০ হাজার ৮১ টাক হয়েছে। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ।

এর আগে দেশের বাজারে এক ভরি স্বর্ণ সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হয়েছে। চলতি বছরের ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ২০ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়। ভালো মানের স্বর্ণের পাশাপাশি ১৫ জুলাই থেকে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানো হয়।

এআর
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে, অন্যদিকে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
পেরুতে স্বর্ণের খনি থেকে ১৩ জন শ্রমিককে অপহরণের পর তাদের হত্যা করেছে অপরাধী চক্র। খনি শ্রমিকদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে অপহরণকারীরা।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর