সৌদি নাগরিকদের দেশের বাইরে যেতে লাগবে বুস্টার ডোজ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৫ পিএম

করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া না থাকলে দেশের বাইরে ভ্রমণ করতে পারবে না সৌদি নাগরিকরা। ৯ ফেব্রুয়ারি থেকে সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্তের পর দেশটির নাগরিকদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানায়। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পরই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই নিয়ম শুধুই সৌদি নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে ১৬ বছরের নিচে এবং তোয়াক্কালনা এপের নির্দেশনার বাইরে থাকা মানুষ নতুন এই নিয়মের বাইরে থাকবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

আরও পড়ুন: মিথ্যে নাটক সাজিয়ে ইউক্রেন আক্রমণ করবে রাশিয়া: যুক্তরাষ্ট্র

নির্দেশনায় আরও বলা হয়, রাজ্যে আসা সকল যাত্রীদের ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে এবং পরে পিসিআর ও এন্টিজেন টেস্টের ফলাফল নেগেটিভ হতে হবে। তবে আট বছরের নিচে থাকা শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

এদিকে টিকার ডোজের সব নিয়মকানুন অনুসরণ করার পরও কারও করোনা পজিটিভ হলে আর তারপর সাতদিন পার হয়ে গেলে ওই ব্যক্তির দেশে প্রবেশে করোনা টেস্টের প্রয়োজন পড়বে না।

তবে টিকার সব ডোজ না নেওয়া থাকলে করোনা পজিটিভ হবার পর প্রবেশের জন্য অন্তত ১০ দিন পার হতে হবে।


একাত্তর/টিএ

ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার মুখে মধ্যপ্রাচ্যের রণপরিস্থিতি আরও জটিল এবং বিধ্বংসী হয়ে উঠেছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র...
সৌদি আরব, ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।
চীন ও ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এই দুটি দেশের মালয়েশিয়া ভ্রমণে কোনো ধরনের ভিসা লাগবে না।
বহির্বিশ্বের কাছে চীনের দরজা আরও প্রশস্ত হচ্ছে। প্রথমবারের মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে যাচ্ছে- চীন। মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন-...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর