নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললো নিউজিল্যান্ড

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪ পিএম

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়তে থাকার এবার নিজ দেশের নাগরিকদের তাৎক্ষিণভাবে ইউক্রেন ছাড়ার আহবান জানিয়েছে নিউজিল্যান্ড। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (১২ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহবান জানায়। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে নিউজিল্যান্ডের কোনো কূটনৈতিক প্রতিনিধি নেই। ফলে এমন পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত নিউজিল্যান্ডবাসীদের দূতাবাসের সহায়তা প্রদানে সরকারের ক্ষমতা খুবই সীমিত। তাই যতো দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে বলছে কর্তৃপক্ষ। 

নিউজিল্যান্ডের শঙ্কা, যেকোনো মুহুর্তে ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে। কম সময়ের মধ্যে নিউজিল্যান্ডের নাগরিকদের সরিয়ে নেওয়া সম্ভব নয়। 

আরও পড়ুন: বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শুরু

এদিকে এরইমধ্যে কানাডা, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে।

যতো দ্রুত সম্ভব ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটি ছাড়ার আহবান জানিয়ে জো বাইডেন বলেন, আমরা পৃথিবীর অন্যতম বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে যাচ্ছি। এটা খুবই আলাদা পরিস্থিতি, আর খুব দ্রুতই সবকিছু নাগালের বাইরে চলে যেতে পারে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হুমকির তোয়াক্কা না করে এবার ইউক্রেনের তিনদিকে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। ক্রিমিয়া, পশ্চিম রাশিয়া ও বেলারুশসহ ইউক্রেনের সীমান্তে নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করেছে দেশটি।

 

একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর