ইউক্রেন সংকট যে কারণে বাইডেনের মাথাব্যথা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৩ পিএম

ইউক্রেনে যুদ্ধ চালানো থেকে রাশিয়াকে বিরত রাখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হুমকি-ধামকি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে চাইছেন জো বাইডেন। 

ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের এত মরিয়া প্রচেষ্টার কারণ কী, এ নিয়ে একটি বিশ্লেষণ তুলে ধরেছে সিএনএন। 

এতে বলা হয়েছে, বাইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। প্রশ্ন উঠতে পারে তাঁর শক্তি ও সাহস নিয়ে। মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্তসহ ব্যাপক প্রভাব পড়বে দেশটির মধ্যবর্তী নির্বাচনেও।

শুধু তাই নয়, ইউক্রেনে রাশিয়ার হামলা হলে রাজনৈতিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও মনে করছে সিএনএন। 

পররাষ্ট্রনীতির ওপর প্রভাব

সিএনএনের প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনা চীনকে তাইওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুপ্রাণিত করবে। 

আর চীন এমনটা করলে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। এটি হবে ইউক্রেনে রুশ অভিযানের চেয়ে বড় যুদ্ধ। 

ইউক্রেনকে খুশি করতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে পাল্টে দিতে পারে। আর তা বাইডেনের জন্য আরেকটি সংকট তৈরি করবে।

মধ্যবর্তী নির্বাচনের ওপর প্রভাব

এসবের মাঝে যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণ ধাক্কা সামলাতে হবে সবার আগে। কারণ, গণতান্ত্রিক নীতি এবং সংকটে পড়তে পারে মার্কিন অর্থনীতি। 

এতে করে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে বাইডেন ও তার দলের ওপর এর প্রভাব পড়বে। সেটি ঠেকাতে তাই এখন বাইডেনের ধ্যান-জ্ঞান ইউক্রেন সংকট।

রিপাবলিকানরা এরই মধ্যে প্রমাণ করতে চাইছে, সংকট সমালতে পুতিনকে রাজি করাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। 

বাইডেনের জনপ্রিয়তার ওপর প্রভাব

সম্প্রতি সিএনএনের নতুন এক জরিপ বলছে, প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা কমে ৪১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। 

মার্কিন ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এমন সংকটে পড়া প্রেসিডেন্টরা, প্রথম মেয়াদের মধ্যবর্তী নির্বাচনে হরেছেন।

আরও পড়ুন: অটোয়ার পুলিশ প্রধানের পদত্যাগ

তবে পুরোদমে হামলা না করলেও ইউক্রেনের ওপর চাপ অব্যাহত রাখতে চাইবেন পুতিন। আর তাঁর এমন পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও বাইডেনের মাথাব্যথার কারণ হয়েই থাকবে।

নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর