রাশিয়ার লক্ষ্য আমাদের মুছে ফেলা: জেলেনস্কি

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৪:১১ পিএম

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেইন ও এর ইতিহাস মুছে ফেলা।

বুধবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় জেলেনস্কি দাবি করেন, আক্রমণের প্রথম ছয় দিনেই রাশিয়ার প্রায় ৬ হাজার সেনা নিহত হয়েছে।

তিনি বলেন, কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়েই ইউক্রেইনের দখল করা যাবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিয়েভে জার্মান ও তাদের ইউক্রেনীয় সহযোগীদের হাতে ইহুদি নিধনযজ্ঞের স্মৃতি সম্বলিত স্থান বাবিন ইয়ারে রাশিয়ার হামলার প্রসঙ্গ উল্লেখ করে জেলেনস্কি বলেন, এই হামলা প্রমাণ করছে, রাশিয়ার অনেকের কাছেই আমাদের কিয়েভ পুরোপুরি বিদেশ।

জেলেনস্কি বলেন, তারা আমাদের কিয়েভ, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাদের প্রত্যেকের উপর নির্দেশ আছে আমাদের ইতিহাস, আমাদের দেশ, আমাদের সবাইকে মুছে ফেলার।

আরও পড়ুন: খারকিভ পতনের পর আকাশ থেকে নামছে রুশ সেনারা

জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে এ পর্যন্ত ১৩ শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ‘হানাদারদের’ অবশ্যই থামাতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। এ সময় আমেরিকান নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেয়া বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: সাত বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব হানাদারদের থামাতে হবে।’

অপরদিকে হোয়াইট হাউস সূত্র জানায়, দুই নেতা ৩০ মিনিট ধরে কথা বলেন। এ সময় তারা ববি ইয়ার হলোকাস্ট মেমোরিয়ালের কাছে অবস্থিত কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে মঙ্গলবারের গোলাবর্ষণসহ বেসামরিক বিভিন্ন স্থাপনায় রাশিয়ার বিমান হামলা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।


একাত্তর/আরএ

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর