খারকিভ পতনের পর আকাশ থেকে নামছে রুশ সেনারা

আপডেট : ০২ মার্চ ২০২২, ১০:৫০ এএম

খারকিভের পতনের পর শহরটিতে আকাশ থেকে রুশ বিমানবাহীনির সেনারা নেমে আসছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

বুধবার (২ মার্চ) ইউক্রেন সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে, খারকিভের বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, রুশ সৈন্যরা একটি স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। সংঘাত চলমান রয়েছে। এটি একটি রুশ ভাষাভাষী শহর এবং এ ঘটনা যখন ঘটছিল তখন সেখানে ভোর ছ’টা বাজে।

ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ।

মঙ্গলবার শহরের একটি স্থানীয় সরকারের কার্যালয়ে মিসাইল হামলা হয়। পরে দিকেব শহরের একটি আবাসিক এলাকায় হামলা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন। মঙ্গলবার খারকিভে অন্তত ১৭ জনের মৃত্যু হয়, বহু আহত হয়।

এদিকে বুধবার সকালে বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অপর শহর খারসনের শহরের পতন হয়েছে।

আরও পড়ুন: এবার রাশিয়ার জন্য আমেরিকার আকাশ বন্ধ

সে খবরে উল্লেখ করা হয় শহরের মেয়র সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

স্থানীয় কাউন্সিলের একজন সদস্য বিবিসিকে জানিয়েছেন, অন্তত ২০০ জন মানুষ নিহত হয়েছে এবং আরো বহু মানুষ আহত হয়েছেন।


একাত্তর/আরএ

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর ইউক্রেনের...
মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে শক্তিশালী হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহর সংলগ্ন একটি গ্রামে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রসিকিউটর।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া। শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাদের শীর্ষ কমান্ডার। তার এই সতর্কবার্তা এমন সময় এলো যখন এই অঞ্চলের আশপাশে একটি ‘বাফার...
ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়,...
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও তা নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাসে নতুন ভাড়ার চার্ট বা তালিকা না থাকায় যেমন যাত্রীরা সঠিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর