পুরোপুরি কার্যকর হয়নি যুদ্ধবিরতি, রুশ হামলা অব্যাহত

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০১:৪২ পিএম

ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহর দুটি থেকে শনিবার (৫ মার্চ) বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেয় রুশ বাহিনী। উভয় পক্ষের মতৈক্যের ভিত্তিতে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাসিন্দাদের সরে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে পুরোপুরি কার্যকর হয়নি যুদ্ধবিরতি।

যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তা বন্ধ হয়ে যায়। এর জন্য ইউক্রেন কর্তৃপক্ষকে দায়ি করে রাশিয়া। ইউক্রেন বিদেশি ও বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ পুতিন প্রশাসনের।

ইউক্রেন কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, শহর দুটোতে হামলা অব্যাহত আছে। আর এ কারণে মারিউপোল শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ স্থগিত হয়ে গেছে। গত কয়েক দিন ধরে এই শহরটি দখলে রেখেছে রুশ সেনারা।  

রোববার (৬ মার্চ) ১১তম দিনে গড়িয়েছে ইউক্রেন-রাশিয়া সংঘাত। রুশ সেনা বহরের সামনে অনেকটাই কোণঠাসা ইউক্রেন সেনারা। 

ইউক্রেনের সেনাবাহিনী সতর্ক করেছে যে, রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ দখল করতে চায়।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাতে সংবাদামাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন জানায়, রুশ বাহিনী কিয়েভ থেকে প্রায় ১৫০কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণে ডিনিপ্রো নদীর উপর অবস্থিত কানিভ জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ দখল করার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: 'তিস্তার পানি বন্টন মীমাংসা শিগগিরই’

এখন পর্যন্ত, রুশ বাহিনী জাপোরিঝিয়াতে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থাপনায় আক্রমণ চালিয়েছে ও দখল করেছে।

এদিকে রাশিয়ার সামরিক আগ্রাসনে দুই হাজারের বেশি বেসামরিক ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। বুধবার (২ মার্চ) এমন দাবির কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি দেশটি। 

অন্যদিকে শুক্রবার ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, এখন পর্যন্ত নয় হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। এর উক্রেনের দুই হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। এর মস্কো বলছে, তাদের প্রায় ৫০০ জন সেনা নিহত হয়েছে। 


একাত্তর/আরবিএস

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর