বিশ্ববাজারে রেকর্ড দামে খাদ্যপণ্য বিক্রি: জাতিসংঘ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২:৪৩ পিএম

করোনা মহামারী ও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে দুনিয়াব্যাপী বাড়ছে খাবারের দাম। উদ্ভিজ্জ তেল এবং দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধির কারণে বিশ্ব বাজারে খাদ্যের দাম ফেব্রুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 

জাতিসংঘ (ইউএন ফুড এজেন্সি) বলছে, আগের বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে খাবারের দাম ২০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) খাদ্য মূল্য সূচক অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে গড় খাদ্য মূল্য সূচক ছিল ১৩৫.৪ পয়েন্ট। ফেব্রুয়ারি মাসে তা ১৪০.৭ পয়েন্টে পৌঁছায়। উচ্চ খাদ্যমূল্যের কারণে মুদ্রাস্ফীতি বাড়ছে। 

এফএও'র প্রতিবেদন বলছে, আগের বছরের একই সময়ের চেয়ে গত ফেব্রুয়ারিতে ভোজ্যতেলের দাম সাড়ে ৮ শতাংশ বেড়ে রেকর্ড মূল্যে পৌঁছেছে। পাম, সয়াবিন ও সূর্যমূখী তেলের দামও বেড়ে গেছে, যেখানে ইউক্রেন ও রাশিয়া থেকে চাহিদার ৮০ শতাংশ সূর্যমুখী তেল সরবরাহ হয় বিশ্বজুড়ে। 

সংস্থাটির মতে, উচ্চ আমদানি খরচের কারণে ঝুঁকির মধ্যে পড়ছে দরিদ্র দেশের জনগোষ্ঠী।  

এফএও অর্থনীতিবিদ উপলি গালকেটি আরাচিলেজ বলেছেন, ফসলের অবস্থা এবং রপ্তানি প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বিশ্বব্যাপী খাদ্যের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

চলতি মাসে খাদ্যশস্যের মূল্য সূচক ৩ শতাংশ বেড়েছে। ভুট্টার দাম ৫.১ শতাংশ এবং গমের দাম ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত কৃষ্ণ সাগর অঞ্চল থেকে বিশ্বব্যাপী খাদ্যশস্য সরবরাহ যে অনিশ্চয়তা তৈরি হয়ে, তারই প্রতিফলন এসব। 

আরও পড়ুন: পুরোপুরি কার্যকর হয়নি যুদ্ধবিরতি, রুশ হামলা অব্যাহত

এফএও-এর মূল্য সূচক বলছে, দুগ্ধজাত পণ্যের দাম ৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর মাংসের দাম ফেব্রুয়ারিতে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে সবাইকে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘর্ষ বিশ্বব্যাপী খাবারের দাম বৃদ্ধিকে প্রভাবিত করবে। 


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর