বাইডেনের সাথে ফোনালাপে সৌদি ও আমিরাতের অস্বীকৃতি

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৬:৩৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের ফোনালাপ আয়োজনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে হোয়াইট হাউজ। 

মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার (৯ মার্চ) এই তথ্য জানিয়েছে। 

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ও সরবরাহ অনিয়মিত হয়ে যাওয়ায় বৃদ্ধিপ্রাপ্ত তেলের মূল্য নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরীয় তেল উৎপাদকদের ওপর নির্ভরশীল হতে এই দুই দেশের নেতাদের সাথে আলোচনা করতে যাচ্ছিলেন। 

মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইউএই এর যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান উভয়েই সম্প্রতি বাইডেনের সঙ্গে কথা বলতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেননি।

উল্লেখ্য, গত সপ্তাহে তেল উৎপাদক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস পশ্চিমাদের অনুরোধ সত্ত্বেও বাড়তি তেল উৎপাদনে অস্বীকৃতি জানিয়েছে। 

কিন্তু আনুষ্ঠানিকভাবে রাশিয়ার তেল আমদানি বন্ধ ঘোষণার আগে থেকেই সৌদি আরবের সাথে বাইডেন প্রশাসনের যোগাযোগের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। 

এদিকে, মঙ্গলবার (৯ মার্চ) রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞার পর তেলের দাম প্রতি ব্যারেল ১৩০ ডলারে পৌঁছেছে। ভাবা হয়ে থাকে, বিশ্বে তেল উৎপাদকদের মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেরই শুধুমাত্র তেলের আকস্মিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অতিরিক্ত তেল উৎপাদন সক্ষমতা রয়েছে। 


একাত্তর/জো 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর