রুশ অধিকৃত চেরনোবিলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:০৯ পিএম

সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়ের স্থান, ইউক্রেনে বন্ধ থাকা চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে, পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) কিয়েভের বিদ্যুৎ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী হার্মান হালুশ্চেঙ্কো এক বিবৃতিতে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে কঠোর প্রচেষ্টা চালানো ইউক্রেনের বিদ্যুৎ বিশেষজ্ঞ, পরমাণু বিদ্যুৎ প্রকৌশলী ও ইলেক্ট্রিশিয়ানদের ধন্যবাদ জানান। 

এই বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের বিদ্যুৎ প্রকৌশলীরা সম্ভাব্য পরমাণু বিপর্যয়ের ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছেন, যা পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দিতো।’

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজ সম্পন্ন করেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। 

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্যোগের এই স্থান নিজেদের নিয়ন্ত্রণে নিতে হামলা চালায় রুশ সেনারা। সেসময় দু'পক্ষের যুদ্ধে চেরনোবিল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 

যদিও জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষণ সংস্থা আইএইএ জানায়, নিরাপত্তার ক্ষেত্রে তেমন ঝুঁকিপূর্ণ কোন প্রভাব নেই চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে শত শত মানুষ নিহত হয়েছিল এবং ইউরোপের পশ্চিমাঞ্চল জুড়ে তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়ে।


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর