দুই ব্রিটিশ ইরানি তেহরান থেকে লন্ডনের পথে

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৭:০৬ পিএম

দীর্ঘ কারাবাসের পর, অবশেষে ইরানের তেহরান থেকে নিজ দেশ যুক্তরাজ্যে ফিরছেন দুই ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাজানিন জাঘরি-র‌্যাটক্লিফ এবং আনোসেহ আশুরি।

বুধবার তাদের আইনজীবী এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এ খবর নিশ্চিত করেছেন। টিউলিপ এক টুইটে জানান, দেশে ফিরতে রাজানিন তেহরান বিমানবন্দরে পৌঁছেছেন।

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ইরানের পাওয়া ৫২০ মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাজ্য পরিশোধ করে দেয়ার পর এই দুই ব্রিটিশ-ইরানির মুক্তি দেয়া হয়। 

১৯৭৯ সালে তৎকালীন ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা শাহলভি যুক্তরাজ্যের কাছ থেকে ট্যাংক ক্রয়ের জন্য সেই সময় ৫২০ মিলিয়ন ডলার ছাড় করেছিলন। 

অর্থ পরিশোধের পর ব্রিটিশ সরকার ট্যাংক সরবরাহ করতে পারেননি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বুধবার জানান, ইরানের পাওনা টাকা পরিশোধ করে দেয়া হচ্ছে। 

থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রজেন্ট ম্যানেজার নাজানিন ২০১৬ সালের এপ্রিলে তেহরানে গ্রেপ্তার হন। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হোন।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনের ক্ষতি ৫০০ বিলিয়ন ডলার

যদিও নাজানিন ও তার পরিবার বার বার এই অভিযোগ অস্বীকার করে আসছেন। অন্যদিকে ইসারাইলি গোয়েন্দা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয় আশুরির বিরুদ্ধে। 

নাজানিন ও আশুরির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইরানের আদালত দুই জনকে দশ বছরের কারাদণ্ড দেয়। এর থেকে তারা তেহরানের কারাগারে বন্দি ছিলেন।

১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের ওপর সামরিক আগ্রাসনের তীব্রতা বাড়িয়ে রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলার ঢেউ শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার রাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় তেহরানসহ আশপাশের...
ব্রিটিশ টহল জাহাজ এইচএমএস সেভার্ন সম্প্রতি ইংলিশ চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি রুশ যুদ্ধজাহাজ এবং একটি ট্যাঙ্কারকে অনুসরণ করে সেগুলোকে আটক করেছে বলে রোববার জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর