ইসরাইলি হামলার ভীতিকর অভিজ্ঞতা জানালেন তেহরানের বাসিন্দারা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

ইরানের ওপর সামরিক আগ্রাসনের তীব্রতা বাড়িয়ে রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলার ঢেউ শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার রাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় তেহরানসহ আশপাশের শহরগুলোতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত এটিই ছিল সবচেয়ে বিধ্বংসী রাত।


ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৩২ জনে। সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি দাবি করেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে। এছাড়া কয়েক ডজন স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।

ভারী বিমান হামলার কারণে সোমবার রাতে পুরো তেহরান বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং শহর ভুতুড়ে অন্ধকারে ডুবে যায়। এক নারী জানান, প্রতি কয়েক ঘণ্টা অন্তর বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, একনাগাড়ে ২০ মিনিট ধরে বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।


তেহরানের এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আমার ঘরের দেয়ালে ফাটল ধরেছে। রাতে ঘুমানো এখন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।

হামলার তীব্রতা বাড়ার সাথে সাথে ইরানের সশস্ত্র বাহিনীর অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তেহরানের নিকটবর্তী শহর কারাজের এক নারী অভিযোগ করেছেন, ইরানি বাহিনী এখন আবাসিক এলাকাগুলোতে অবস্থান নিয়েছে।  

এমনকি হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

তাবরিজ শহরের এক চিকিৎসক জানিয়েছেন, তার হাসপাতালের পাশের দুটি স্কুলকে বর্তমানে বাসিজ মিলিশিয়া এবং সশস্ত্র বাহিনী তাদের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করছে।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগে থেকেই ইরানকে ‘হিউম্যান শিল্ড’ বা মানব ঢাল ব্যবহারের দায়ে অভিযুক্ত করে আসছে, তবে নিরপেক্ষভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


কারাজ এবং তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে বিদ্যুতের ব্যাপক বিভ্রাট ঘটেছে। তবে চরম কষ্টের মাঝেও অনেকে বর্তমান শাসনের পরিবর্তনের আশায় বুক বাঁধছেন। কারাজের এক বাসিন্দা বলেন, বিদ্যুৎ নেই, খাবার নেই- সবই সহ্য করব, যদি এর বিনিময়ে এই শাসনের পতন ঘটে।


অন্যদিকে, সাধারণ ইরানিরা এক অদ্ভুত অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছে। তেহরানের এক মা বলেন, কাল রাতে আমাদের বাড়ির খুব কাছের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। আক্ষরিক অর্থেই মাথার ওপর মৃত্যুর ছায়া অনুভব করেছি। তবুও আমরা শেষ পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাব।

তথ্যসূত্র: বিবিসি

এআরএস
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর