কারাগারেই গাঁটছাড়া বাঁধতে চলেছেন অ্যাসাঞ্জ-স্টেলা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৩:১৭ পিএম

দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে চলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার (২৩ মার্চ) যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে স্বল্প আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন অ্যাসাঞ্জ-স্টেলা জুটি।

অ্যাসাঞ্জের সঙ্গে ২০১১ সালে স্টেলার পরিচয় হয়। ইকুয়েডর দূতাবাসে থাকাকালীন সময়ে অ্যাাসেঞ্জের আইনজীবী হিসেবে কাজ করছিলেন স্টেলা। ২০১৫ সালে একে অপরের প্রেমে পড়েন। এর দুই বছর পর অর্থাৎ ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। এই জুটির দুইটি সন্তান রয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত বছরের শেষ দিকে কারাগারে বিয়ে করার অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেছিলেন অ্যাসাঞ্জ। 

এ আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ জানায়, সাধারণ কয়েদিদের মতোই অ্যাসাঞ্জের বিয়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই কারাগারে নিজ খরচে বিয়ে করতে পারবেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় বন্দীরা কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান। আবেদন মঞ্জুর হলে নিজ খরচে বিয়ে করার সুযোগ পান বন্দিরা। 

image

অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে স্টেলার প্রতিবাদ

অস্ট্রেলীয় সাংবাদিক, প্রকাশক, কম্পিউটার প্রোগ্রামার জুলিয়ান অ্যাসাঞ্জ বহুল আলোচিত উইকিলিকস এর প্রধান নির্বাহী। মূলত গোপন নথি প্রকাশের জন্য উইকিলিকস বিখ্যাত। কয়েক লাখ মার্কিন গোপন নথি ফাঁস করে বিশ্বে হইচই ফেলে দেয় উইকিলিকস। এর জেরে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা করে যুক্তরাষ্ট্র। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে বেলমার্শ কারাগারে বন্দী তিনি।

আরও পড়ুন: রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

এদিকে ২০১০ সালের আগস্টে এক সুইডিশ নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করেন। এই মামলার ‘স্ট্যাচুট অব লিমিটেশন’ অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত ও আইনি কার্যক্রম পরিচালনার সময় শেষ হয়ে যায় ২০২০ সালের আগস্টে। ২০১৯ সালের ১৯ নভেম্বর ধর্ষণের অভিযোগের তদন্ত স্থগিত করে সুইডেন।


একাত্তর/আরবিএস   

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর