হলিউড স্টাইল ভিডিওতে কিমের স্পষ্ট বার্তা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১০:২৯ এএম

নিজেদের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হোয়াসং-১৭ এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। 

তবে খোদ উৎক্ষেপণের চেয়ে যে বিষয়টি বিশ্ববাসীকে বেশি অবাক করেছে, তা হলো এ নিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কিম জং উনের একটি ভিডিওচিত্র। 

ভিডিওতে কিম জং উনকে দেখা যায় কালো লেদার জ্যাকেট আর কালো সানগ্লাস পরা অবস্থায়। ব্যবহার করা হয়েছে নাটকীয় সব ভিডিও এফেক্ট আর সঙ্গীত আবহ। 

সিনেমা স্টাইলে কালো চশমা খুলে ক্যামেরার দিকে এমনভাবে তাকাচ্ছেন কিম, যেন বলতে চাইছেন- 'লেটস ডু দিস'। 

image


হলিউডের চলচ্চিত্র দেখা উত্তর কোরীয়দের জন্য নিষিদ্ধ। আর সে জন্যই হয়তো তাদের জন্য হলিউড স্টাইলে ১৫ মিনিটের এই ভিডিও বানিয়েছেন কিম। 

ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড দেখলে হঠাৎ করে গ্যাংন্যাম স্টাইলের কথা মনে পড়ে যেতেই পারে। 

নর্থ কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন সাধারণত কিমের পারিবারিক প্রোপাগান্ডা, সামরিক ব্যান্ড কনসার্ট ও দেশপ্রেম নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করে থাকে। 

তাই হোয়াসং-১৭ নিয়ে তাদের এই ব্যতিক্রমী প্রচারণা তাই অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একে তুলনা করেছেন টপ গান ও থান্দারবার্ডসের মতো হলিউড ফিল্মের সাথে। 

এই ভিডিও দিয়ে তাহলে কি বার্তা দিতে চাইছেন কিম? বার্তা মোটামুটি পরিষ্কার- খেপিয়ে তুললে উত্তর কোরিয়া যে কারও ওপর আক্রমণ করতে সক্ষম, আর তা করতে মোটেও ভয় পাবেন না কিম। 

উত্তর কোরিয়া ও বিশ্ববাসীদের জন্য এই বার্তাই স্পষ্টভাবে কিম দিতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রথম ধাপ সমাপ্ত ঘোষণা

বিশেষজ্ঞরা ধারণা করছেন, হোয়াসং-১৭ মিসাইলটি ১৩ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

এ তথ্য সত্যি হলে দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশ বাদে পৃথিবীর যেকোনো অংশে আঘাত করতে পারবে এটি। 


একাত্তর/এসজে

সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
আসন্ন শীত মৌসুমের আগেই ইউক্রেনের জ্বালানি ও খাদ্য অবকাঠামো ধ্বংস করতে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির দক্ষিণ ওডেসা অঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ইজমাইল বন্দরে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর