গুজরাটে অভিনব ইস্পাতের রাস্তা, টেকসই সড়কের নতুন সম্ভাবনা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৬:০৮ পিএম

ভারতের গুজরাটে প্রথমবারের মতো তৈরি হলো স্টিল বা ইস্পাতের রাস্তা। তবে সরাসরি স্টিলের রাস্তা বলতে যা বোঝায়, এ বিষয়টি ঠিক তেমন নয়। গুজরাটের ওই রাস্তা তৈরিতে মূলত ব্যবহার করা হয়েছে স্টিল বর্জ্য। রাস্তা তৈরির অন্যান্য উপাদানের সাথে যুক্ত করা হয়েছে স্টিল বর্জ্য।   

ইণ্ডিয়ান কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই), স্টিল মন্ত্রণালয় এবং নীতি আয়োগের উদ্যোগে গুজরাটের সুরতে হাজারি শিল্পাঞ্চল এলাকায় এ ইস্পাতের রাস্তাটি তৈরি করা হয়েছে।

সিআরআরআই অধ্যক্ষ ও বিজ্ঞানী সতীশ পাণ্ডে বলেন, গুজরাটের হাজিরা বন্দরের এক কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। ভারি ভারি ট্রাক যাতায়াত করায় সেই ভার বহন করতে পারছিল না রাস্তা। ফলে রাস্তারক্ষতি হচ্ছিল। কিন্তু ইস্পাত বর্জ্য দিয়ে রাস্তা বানানোর পর দেখা গেল দিনে হাজারেরও বেশি ট্রাক কয়েক লক্ষ টন ওজন নিয়ে যাতায়াতের পরেও রাস্তার কোনও ক্ষতি হয়নি। যেমন বানানো হয়েছিল ঠিক তেমনই রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার বলছে, ভারতের ইস্পাত কারখানাগুলোতে প্রতি বছর লাখ লাখ টন বর্জ্য জমতে থাকে। এই বর্জ্যগুলি যদি ব্যবহার না করা হয় তা হলে ইস্পাত বর্জ্যের পাহাড় তৈরি হবে। এই বর্জ্যকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে সরকার। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে প্রতি বছর ইস্পাত কারখানাগুলো থেকে এক কোটি ৯০ লক্ষ টন বর্জ্য উৎপাদন হয়। এই বিপুল পরিমাণ বর্জ্যকে রাস্তা তৈরির কাজে লাগানোর প্রক্রিয়া শুরু হয়। যার প্রথম ধাপ শুরু হয়েছে গুজরাটে।

ইস্পাত বর্জ্য দিয়ে তৈরি রাস্তা যেমন অনেক টেকসই হয়, তেমনই অনেক বেশি ভারও বহন করতে পারে বলে দাবি ভারতীয় ইঞ্জিনিয়ারদের। পরীক্ষামূলক ভাবে তাই বেছে নেওয়া হয় গুজরাটের হাজারি শিল্পাঞ্চলকে।

সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের অধীনে ওই এলাকায় পরীক্ষামূলকভাবে ইস্পাত বর্জ্য দিয়ে ছয় লেনের এক কিলোমিটার রাস্তা বানানো হয়। রাস্তা তৈরিতে অন্য দ্রব্যের সঙ্গে ১০০ শতাংশ ইস্পাত ব্যবহার করা হয়েছে। বর্ষার সময় রাস্তার সবচেয়ে ক্ষতি হয়। সিএসআরআই বলছে, ইস্পাত দিয়ে তৈরি এই রাস্তা সেই সমস্যাও দূর করবে।

আরও পড়ুন: দশম শ্রেণীর সাথে একাদশের ছাত্রদের সংঘর্ষে আহত পাঁচ

এই প্রকল্প যদি সফল হয় তা হলে আগামী দিনে ভারতে সড়ক নির্মাণের ক্ষেত্রে ইস্পাত বর্জ্য ব্যবহার করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকারের।

উল্লেখ্য, আধুনিক ইঞ্জিনিয়ারিং এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন রাস্তা তৈরিতে প্লাস্টিক বর্জ্যও ব্যবহার হচ্ছে। প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য জমতে থাকে বিশ্ব জুড়ে। সেই প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে বিভিন্ন কাজে লাগানো হয়। ইদানীং বহু দেশ তা রাস্তা তৈরিতেও ব্যবহার করছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো রাস্তা তৈরিতে রাবার, কাঁচসহ বিভিন্ন ধাতু ব্যবহার করছে। 


একাত্তর/আরবিএস 

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর