পুরুষ সঙ্গী ছাড়া বিমানে উঠতে পারবে না আফগান নারীরা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৬:৪৪ পিএম

আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া নারীরা অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। দেশটির নারীদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। 

আফগান সরকারের বরাতে রোববার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তালেবার সরকারের এমন ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন দেশটির নারীরা। আন্তর্জাতিক দাতা সংস্থা এবং একাধিক দেশের সরকার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

এমন সময় তালেবানের পক্ষ থেকে এই ঘোষণা এলো যখন দেশটিতে মেয়েদের উচ্চ বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের স্কুল ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আফগান সরকারের এসব সিদ্ধান্তের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার তালেবান কর্মকর্তাদের সাথে অর্থনৈতিক ইস্যুতে পূর্বপরিকল্পিত বৈঠক বাতিল করেছে। 

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, দেশটির প্রোপাগেশন অফ ভার্টিউ অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ভাইস মন্ত্রনালয় শনিবার এয়ারলাইন্সগুলোকে নতুন বিধিনিষেধের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, যেসব নারী ইতোমধ্যে টিকেট বুক করেছেন তাদের রোববার ও সোমবার ভ্রমণের অনুমতি দেওয়া হবে। তবে শনিবার কাবুলের বিমানবন্দরে টিকিট নিয়ে যাওয়া কয়েকজন মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: দশম শ্রেণীর সাথে একাদশের ছাত্রদের সংঘর্ষে আহত পাঁচ

তালেবান প্রশাসনের একজন মুখপাত্র এর আগে বলেছিলেন, পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ করা মহিলাদের একজন পুরুষ আত্মীয়ের সাথে থাকা উচিত।

তালেবানরা বলছে, তারা ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসন আমলের মতো কোনো সিদ্ধান্ত নেবে না। উল্লেখ্য, ওই সময় আফগান নারীদের শিক্ষা, কাজে যেতে বাধা দেওয়া হতো। তবে বর্তমান আফগান সরকারও অতীতের পথে হাঁটছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।  


একাত্তর/আরবিএস  

পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পরিকল্পিত মহাসমাবেশকে সামনে রেখে শেহবাজ শরিফ সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বাধীন...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর