ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ২০ জনের মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৫:০১ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২০ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

রোববার (৩ মার্চ) প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, দেশটির কারাগারে মারাত্মক সহিংসতার সর্বশেষ উদাহরণ এটি। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট গুইলারমো লাসোর প্রেস অফিস সূত্রে এখনো পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ সংখ্যা আরো বাড়তে পারে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, কুয়েঙ্কার এল তুরি কারাগারে সংঘর্ষে বন্দীদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলিতে কারাগারের সহিংসতা (বিশেষত গ্যাং সম্পর্কিত) নিয়ন্ত্রণে সংগ্রাম করেছে। ২০২১ সালে দাঙ্গায় সেখানে ৩২০ জন বন্দী নিহত হয়।

আরও পড়ুন: এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

ক্যারিলো সাংবাদিকদের বলেন, ৮০০ পুলিশ এবং ২০০ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করার পরে দাঙ্গা ‘নিয়ন্ত্রনে’ আনা হয়েছিল।


একাত্তর/আরএ

চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক।
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত ৩১ জন কারাবন্দী নিহত হয়েছেন। এরমধ্যে সশস্ত্র দাঙ্গায় চারজন এবং শ্বাসরোধে কমপক্ষে আরও ২৭ জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর