কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া: পেন্টাগন

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯:৪৭ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা। এসব অঞ্চলে থাকা রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে। 

বুধবার (৬ এপ্রিল) পেন্টাগন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। 

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, এসব অঞ্চল থেকে কমপক্ষে ২৪ হাজার রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে। 

পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, আমরা কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ ও এর আশেপাশে আর কোনো রুশ সেনা দেখতে পাচ্ছি না।

কিবরির মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কোনো কিছুই অর্জন করতে পারেননি। পুতিন প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন। 

আরও পড়ুন: সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানায়, ভবিষ্যতে হয়তো রুশ বাহিনী আবার কিয়েভে ফিরে আসতে পারে। তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

জানা গেছে ইউক্রেনে প্রায় ১৩০ ব্যাটেলিয়ন সেনা পাঠিয়েছে রাশিয়া। এখনও ৮০ ব্যাটেলিয়নের বেশি সেনা ইউক্রেনে অবস্থান করছে। 

তবে রাশিয়া বলছে, মূলত ইউক্রেনে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলই তাদের প্রধান টার্গেট। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর