অবতরণকালে ডিএইচএলের কার্গো বিমান ভেঙে দুই টুকরো!

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০১:৫০ পিএম

কোস্টারিকায় জরুরি অবতরণের সময় ভেঙে দুই টুকরো হয়ে গেলো জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল-এর হলুদ একটি কার্গো বিমান। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৫৭-২০০ মডেলের কার্গো বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে হুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি  অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। 

প্রত্যক্ষদর্শী একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, অবতরণের পরপরই  হলুদ বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। একপর্যায়ে বিমানটি দুই ভাগ হয়ে যায়। 

এর পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের পৌঁছাতে দেখা গেছে বলেও জানান তিনি।

জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি, বিমানের ক্রুরা নিরাপদেই আছেন। 

কোস্টারিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক লুইস মিরান্ডা মুনোজ জানান, বিমানটি গুয়াতেমালার উদ্দেশে রওনা হয়েছিল। কারগরি ত্রুটির কারণে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণের অনুরোধ জানান পাইলট।


একাত্তর/জো 

আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
ভারতের গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের একদিন না পেরোতেই এবার বোমাতঙ্কে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। 
বোমা আতঙ্কে কলকাতাগামী একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
ভারতীয় ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমানের ভেতরে বোমা রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর তুরস্কে জরুরি অবতরণ করেছে। ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর