পাকিস্তানের রাজনীতি নিয়ে ক্ষুব্ধ সাবেক ইমরানপত্নী জেমিমা

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৮:৪৭ পিএম

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের লন্ডনের বাসার সামনে বিক্ষোভের ডাকে ক্ষুব্ধ জেমিমা বলেছেন, এ যেন সেই পুরোনো পাকিস্তান, তিনি যেন সেই নব্বই দশকের পরিস্থিতির মুখে পড়ছেন। জানিয়েছে দ্য ডন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক টুইটে লন্ডনে জেমিমার বাসার সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা আবেদ শের আলী। 

পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান তাকে হটিয়ে ক্ষমতায় আসা পিএমএল-এনের নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ করার নির্দেশ দেন। এর প্রতিক্রিয়ায় পিএমএল-এন আবেদ শের আলী লন্ডনে জেমিমার বাসার সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন। 

তার এই টুইটে জেমিমার বাসার পুরো ঠিকানা তুলে দিয়ে ইমরানের বিরুদ্ধে বিষোদগারও করেছেন তিনি।

১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেন যুক্তরাজ্যের নাগরিক জেমিমা গোল্ডস্মিথ। ২০০৪ সালে ইমরান-জেমিমার বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে পাকিস্তান ছেড়ে সন্তানদের নিয়ে লন্ডনে স্থায়ী হন জেমিমা।

এক ইহুদি পরিবারে জন্ম নেয়া জেমিমা পাকিস্তান ছাড়ার পর বেশ কয়েকবার সাক্ষাৎকারে তার পাকিস্তানে থাকাকালে ইহুদি বিদ্বেষের শিকার হওয়ার কথা তুলে ধরেছেন। 

শের আলীর টুইটের জবাবে শুক্রবার (১৫ এপ্রিল) ‘পুরানা পাকিস্তান’ হ্যাশট্যাগ ব্যবহার করে করা এক টুইটে জেমিমা বলেছেন, ‘আমার বাড়ির সামনে বিক্ষোভ, আমার সন্তানদের টার্গেট করা, সামাজিক মাধ্যমে ইহুদি বিদ্বেষ। মনে হচ্ছে আমি যেন নব্বই দশকের লাহোরে ফিরে গেছি।’

জেমিমার এই টুইটের জবাবও দিয়েছেন আবেদ শের আলী। এই বিক্ষোভের জন্য ইমরান খানকে দায়ী করেছেন তিনি। 

এই পিএমএল নেতা লিখেছেন, ইমরান তার রাজনৈতিক প্রতিপক্ষের বাড়ির বাইরে বিক্ষোভ এবং সেখানে হামলা করার নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিদিন বিদ্বেষ ও সন্ত্রাসবাদ উসকে দিচ্ছেন।

জেমিমার বাসার সামনের বিক্ষোভ ‘শান্তিপূর্ণ ও অহিংস’ হবে বলেও শের আলী বলেছেন। 

উল্লেখ্য, ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানো নিয়ে কোনো মন্তব্য করেননি জেমিমা। তবে তার দুই ভাই যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্য জ্যাক গোল্ডস্মিথ ও বেন গোল্ডস্মিথ ইমরানের সমর্থনে টুইট করেছেন।

যুক্তরাজ্যের মিনিস্টার ফর দ্য প্যাসিফিক অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট জ্যাক গোল্ডস্মিথ এক টুইটে বলেন, ‘ইমরান খান একজন ভালো মানুষ ও পরিশীলিত ব্যক্তি। বিশ্ব মঞ্চে সবচেয়ে কম দুর্নীতিপরায়ন রাজনীতিবিদদের একজন। আগামী নির্বাচনী বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি আবার ফিরে আসবেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’


একাত্তর/জো 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কায়েদে আজম জিন্নাহর মারাত্মক যক্ষ্মা রোগের খবর অত্যন্ত গোপনে রাখার স্বীকৃতিস্বরূপ মুম্বাইভিত্তিক (তৎকালীন বোম্বে) দুই ভারতীয় পার্সি...
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর