কিয়েভে আবারো হামলা বাড়ানোর হুমকি দিলো রাশিয়া

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০২:৫৮ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে রাশিয়া। হামলা প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনও। আর খারকিভে শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় সাত মাসের এক শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। 

রুশ যুদ্ধজাহাজ মসকোভা ডুবে যাওয়ার অপমান খুব সহজেই হজম করবে না রাশিয়া। এমন আশঙ্কাই ছিলো ইউক্রেনের। তাই সত্যি হলো। রাজধানী কিয়েভে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাতারাতি কিয়েভের আশেপাশে হামলার মাত্রা বেড়েও গেছে খানিকটা। 

হামলা চলছে দনেস্ক, লুহানস্ক ও খারকিভেও। গত কয়েকদিনের হামলায় কিয়েভেই প্রায় ৯০০ জন বেসামরিক লোক নিহতের খবর জানিয়েছে পুলিশ প্রশাসন। আর খারকিভে শুক্রবারের হামলায় শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

অন্যদিকে, বন্দর নগরী মারিউপোলে দূরপাল্লার বোমারু বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এমন অভিযোগ করেছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এখন পর্যন্ত আড়াই থেকে তিন হাজার সেনা হারিয়েছে ইউক্রেন। তবে রাশিয়ার ক্ষতি আরও বেশি বলে দাবি করেন তিনি। 

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যে কোনো সময় পারমানবিক হামলা চালাতে পারে। 

তিনি বলেন, আমি শুধু না, গোটা বিশ্বেরই সাবধান হওয়া উচিত। যেকোনো সময় সত্যিকার অর্থেই ঘটনাটা ঘটতে পারে। ভয় না পেয়ে চিন্তা করা উচিত আমাদের। কারণ এটা শুধু ইউক্রেনের সমস্যা নয়। এটা পুরো পৃথিবীর জন্যই সমস্যা হয়ে উঠবে।

ইউক্রেন সেনাদের সক্ষমতা আর রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাত্রার ওপর নির্ভর করবে ইউক্রেন যুদ্ধের সময়কাল। এমনটাই মনে করেন জেলেনস্কি। বলেন, অর্থনীতি হুমকিতে না পরলে হামলা থামাবে না রাশিয়া। 

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর