নওয়াজের পাকিস্তানে ফেরা এখন সময়ের ব্যাপার

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০২:৩০ পিএম

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার পথ আরও সুগম হলো। এক্ষেত্রে শেষ বাধাটুকুও সরিয়ে দিয়েছে পাকিস্তানের শাহবাজ সরকার।

পাকিস্তান ত্যাগের নিষেধাজ্ঞা তালিকা থেকে সরিয়ে নেয়া হয়েছে নওয়াজ শরিফের নাম। এছাড়া শাহবাজের নতুন সরকার নওয়াজের নামে সবুজ পাসপোর্ট ইস্যু করেছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নতুন পাসপোর্টের মেয়াদ ১০ বছর। জরুরি ভিত্তিতে পাসপোর্টটি ইস্যু করা হয়েছে। ওই পাসপোর্টটি গত ২৩ এপ্রিল ইস্যু করা হয়। 

দেশটির অভিবাসন ও পাসপোর্ট দপ্তরে বর্তমানে নওয়াজের পাসপোর্ট ‘সক্রিয়’ দেখাচ্ছে। নওয়াজ শরীফ আগে কূটনৈতিক লাল পাসপোর্টের অধিকারী ছিলেন। 

নতুন দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভা নিয়োগ দেয়ার আগেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বড় ভাই নওয়াজের জন্য একটি কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করার নির্দেশ দেন। 

তবে বিগত এক বছর ধরে তা নবায়ন নিয়ে জটিলতায় পড়েছিলেন তিনি। আপাতত তাকে সবুজ পাসপোর্ট দেয়া হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

আরও পড়ুন: ইউরোপ-আমেরিকায় ছড়াচ্ছে রহস্যময় হেপাটাইটিস

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালের অক্টোবরে চিকিৎসার কারণে আট সপ্তাহের জামিন পান। 

এক মাস পর চার সপ্তাহের জন্য তাকে বিদেশ যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে সেসব অমান্য করে এখনও লন্ডনে অবস্থান করছেন।


একাত্তর/এসি

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর