মাস্কের টুইটার কেনার খবরে টেসলায় দরপতনের ধাক্কা

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৮:০৮ পিএম

টুইটার অধিগ্রহণে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তিতে পৌঁছানোর পরদিনই পুঁজিবাজারে বড় দরপতনের ধাক্কা খেলো তার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৬ এপ্রিল) টেসলা একধাক্কায় ১২ হাজার ৬০০ কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার কেনার জন্য প্রয়োজনীয় অর্থের দুই হাজার ১০০ কোটি ডলার টেসলায় থাকা তার শেয়ার বিক্রি করে জোগান দেবার পরিকল্পনা করছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এমন খবর জানাজানি হওয়ার পর বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়ায় এই বড় দরপতনের ধাক্কা খেলো টেসলা।

যদিও টুইটার কিনতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মাস্কের চুক্তিতে টেসলার কোনো সংশ্লিষ্টতা নেই এবং টুইটার কেনার অর্থ কোথা থেকে আসবে, তাও প্রকাশ করেননি মাস্ক। কিন্তু বাজারে গুঞ্জন রটে যে, ইলন মাস্ক টেসলার শেয়ার বিক্রি করে টুইটার কেনার অর্থ জোগান দেবেন। 

এই পরিস্থিতিতে মঙ্গলবার পুঁজিবাজারে ১২ দশমিক ২ শতাংশ দরপতনে টেসলার বাজারমূল্য কমে ১২ হাজার ৬০০ কোটি ডলার এবং শেয়ারের মূল্যও ২ হাজার ১০০ কোটি ডলার কমে যায়।

মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবাশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যানিয়েল ইভস বলেন, টুইটারের জন্য অর্থের জোগান দিতে ইলন মাস্ক তার টেসলার শেয়ার বিক্রি করে দিচ্ছেন, এমন উদ্বেগ থেকেই টেসলার শেয়ারে এমন দরপতন। 

আর রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও টেসলা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এবিষয়ে।

২০২০ সালের ডিসেম্বরের পর গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের দিন শেষ হয়েছে প্রযুক্তি কোম্পানিনির্ভর নাসডাক সূচক সর্বনিম্ন পর্যায়ে থেকে। এদিন শুধু টেসলা নয়, টুইটারও দরপতন দেখেছে। টুইটারের শেয়ারপ্রতি মূল্য ৩ দশমিক ৯ শতাংশ কমে হয়েছে ৪৯ দশমিক ৬৮ ডলার। 

যদিও ইলন মাস্ক ৫৪ দশমিক ২০ ডলার মূল্যে নগদ অর্থ দিয়ে টুইটারের সব শেয়ার কিনে নেওয়ার ব্যাপারে চুক্তিতে পৌঁছেছেন। এ বছর শেষ হওয়ার আগেই দুইপক্ষের আনুষ্ঠানিক চুক্তি হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ওয়ানডা করপোরেশনের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এড মোয়া বলেন, এভাবে টেসলার শেয়ারের অব্যাহত দরপতন হতে থাকলে টুইটার কেনার জন্য তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে বিপাকে পড়বেন মাস্ক। 


একাত্তর/জো 

বৈদ্যুতিক গাড়ির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর মিনিমালিস্টিক বা লুকানো ডোর হ্যান্ডেল। তবে এই জনপ্রিয় ডিজাইনটিই এখন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। জরুরি পরিস্থিতিতে লুকানো দরজা খুলতে না পেরে...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর