আল্লাহাবাদে তাপমাত্রা রেকর্ড ৪৭ ডিগ্রি, কমছে না সহসাই

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:৫৬ পিএম

ভারতের উত্তরপ্রদেশে আল্লাহাবাদে (প্রয়াগরাজ) শনিবার (৩০ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭ ডিগ্রি। 

গত কয়েক দিন ধরেই হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। তবে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে উত্তরপ্রদেশের আল্লাহাবাদে তাপমাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে।

১৯৯৯ সালে এপ্রিলে একবার সেখানকার তাপমাত্রা ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

মার্চের শেষ থেকেই শুরুটা হয়েছিল এ বছর। পারদ চড়তে শুরু করেছিল উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে। তাতে গত ১২২ বছরের উষ্ণতম মার্চ দেখেছে ভারত। 

এপ্রিল থেকে পারদ আরও চড়তে শুরু করে। গত ২০ বছরে এত উষ্ণ এপ্রিল দেখেনি ভারত। 

image


এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানায়, আগামী ৫ মে পর্যন্ত আল্লাহাবাদের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। প্রবল গরম থাকবে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও। 

তবে ২-৪ মে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানার কিছু অংশে বৃষ্টি হতে পারে বলেও আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। ওই সময়ে ওই সব এলাকার তাপমাত্রা কিছুটা কমে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

উল্লেখ্য, কোনো সমতল এলাকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয় আর পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে ভয়াবহ তাপপ্রবাহের পরিস্থিতি হয়।


একাত্তর/জো 

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অন্ধ বিশ্বাস বা ভুয়া ভিডিও কোনো মানুষের জীবন কতটা ভয়াবহভাবে কেড়ে নিতে পারে, ভারতের মধ্যপ্রদেশের ভূপালে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনায় তার চরম ও নৃশংস এক চিত্র ভেসে...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর