শ্রীলঙ্কায় সামরিক বাহিনীকে গুলি চালানোর নির্দেশ

আপডেট : ১১ মে ২০২২, ১০:৪৯ এএম

শ্রীলঙ্কায় সেনা, নৌ ও বিমানবাহিনীকে সরকারি সম্পত্তি লুটপাটে জড়িতদের বা ব্যক্তিগত ক্ষতির জন্য হামলাকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১০ মে) শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে এই তথ্য জানায়। 

বর্তমানে দেশটিতে কারফিউ চলমান যা বুধবার পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে শ্রীলঙ্কার পুলিশ এবং সেনাবাহিনীকে জরুরি ক্ষমতা দেওয়া হয়। এই জরুরি ক্ষমতাবলে পুলিশ ও সেনাবাহিনী যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 

মঙ্গলবারই (১০ মে) লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপেক্ষে পুলিশ ও সামরিক বাহিনীকে এই জরুরি ক্ষমতা প্রদান করেন যে ক্ষমতাবলে সামরিক বাহিনী কাউকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবে।

এই সংক্রান্ত এক সরকারি এক আদেশে আরও বলা হয়, সেনাবাহিনী যেকোনো ব্যক্তির গাড়িসহ ব্যক্তিগত সম্পত্তিতে তল্লাশি চালাতে পারবে। 

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলনের মুখে সোমবার (৯ মে) পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপেক্ষে। মাহিন্দার পদত্যাগের সময়ও রাজাপেক্ষে সমর্থকদের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলছিল।  

এদিকে, সোমবারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের এক এমপিসহ আট জন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই শতাধিক। 

এছাড়াও বিক্ষোভকারীরা রাজাপেক্ষে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী এবং রাজনীতিবিদদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। আক্রমণ করেছেন মাহিন্দা রাজাপেক্ষের সরকারি বাসভবনেও। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।

বর্তমানে শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি শহরের এক নৌঘাঁটিতে মাহিন্দা রাজাপেক্ষে ও তার পরিবারের কিছু সদস্য আশ্রয় নিয়েছেন। 

জানা গেছে, ওই নৌ ঘাঁটিও ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা।


একাত্তর/জো 

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র বা ইসরাইলের বিরুদ্ধে কোনো প্রথাগত বা সম্মুখ যুদ্ধে জেতার জন্য গঠিত হয়নি। বরং এটি তৈরি করা হয়েছে টিকে থাকার জন্য, হামলা সয়ে নেয়ার জন্য এবং দীর্ঘ সময় ধরে লড়াই...
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি বোটে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ছয়জন নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর