প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় ছয় মাদক পাচারকারী নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি বোটে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) এ হামলা চালানো হয় বলে ওয়াশিংটন থেকে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং এটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। তবে বোটটি মাদক পাচারকারীদের পরিচালিত ছিল—এমন দাবির পক্ষে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাতিন আমেরিকায় সক্রিয় এই গোষ্ঠীকে ‘নার্কো-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। তবে এসব হামলা নিয়ে ব্যাপক সমালোচনাও সৃষ্টি হয়েছে।

মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। নিহতদের মধ্যে কেউ কেউ সাধারণ জেলে ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট দেশের সরকারগুলো দাবি করেছে।

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, দক্ষিণ আমেরিকা থেকে মাদক আনা নৌকাগুলো খুঁজে বের করার অভিযান এতটাই সফল হয়েছে যে এখন নতুন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী রিফুয়েলিং বিমান বা 'উড়ন্ত গ্যাস স্টেশন' হিসেবে পরিচিত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ জরুরি সংকেত পাঠানোর পর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক...
ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র বা ইসরাইলের বিরুদ্ধে কোনো প্রথাগত বা সম্মুখ যুদ্ধে জেতার জন্য গঠিত হয়নি। বরং এটি তৈরি করা হয়েছে টিকে থাকার জন্য, হামলা সয়ে নেয়ার জন্য এবং দীর্ঘ সময় ধরে লড়াই...
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
মিয়ানমারে সামরিক বাহিনীর অবিরাম বিমান হামলা ও চীনের সমর্থন কাজে লাগিয়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়া গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দ্রুত পুনরুদ্ধার করছে মিয়ানমারের সামরিক জান্তা। এর ফলে দেশের সামরিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর