ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক রুশ হামলা শুরু

আপডেট : ২৪ মে ২০২২, ০৮:৪৩ পিএম

ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করতে মঙ্গলবার (২৪ মে) ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনারা সর্বাত্মক হামলা শুরু করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

এই হামলার ফলাফলের ওপরেই ওই অঞ্চলে রুশ বাহিনীর সফলতা বা ব্যর্থতা নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর তিন মাস পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ভূগর্ভস্থ মেট্রো চালু করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এই ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে হাজার হাজার বেসামরিক মানুষ টানা কয়েক মাস ধরে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় নিয়ে রয়েছে।

পুনরায় মেট্রো চালু গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বড় সামরিক সাফল্যে হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ইউক্রেন চাইছে গত মার্চে রাজধানী কিয়েভের মতোই রুশ বাহিনীকে মূলত খারকিভের আর্টিলারি রেঞ্জের বাইরে ঠেলে দিতে।

যুদ্ধের সর্বশেষ পর্বের নির্ণায়ক লড়াইগুলো এখনো ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলেই চলছে। মস্কো এখন মূলত পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে এবং মূল পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে একটি এলাকায় আটকে রাখার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে এরই মধ্যে হুমকিতে পড়েছে বিশ্ব অর্থনীতি। 


একাত্তর/জো 

ইউক্রেনের দোনবাস অঞ্চলের যুদ্ধের ময়দান এখন যেন এক রক্তক্ষয়ী দাবার বোর্ড। ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কাস্টিয়ানটিনিভকার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে রুশ সেনা বাহিনী।...
গোলার বারুদ আর রক্তক্ষয়ী সংগ্রামের আড়ালে ইউক্রেন এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ জনতাত্ত্বিক সংকটের মুখোমুখি। যুদ্ধের চার বছরে দেশটির জন্মহার তলানিতে ঠেকেছে, যার ফলে ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়েছেন...
বিগত তিনদিনে রুশ বাহিনীর হামলায় সাড়ে তিন হাজারের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।মঙ্গলবার এমন তথ্য দিয়ে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ করে...
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা ছাড়বে না রুশ সেনারা। নিরস্ত্রীকরণের আবেদনে প্রেক্ষিতে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর