শিশুদের কল পেয়েও দেরি করেছে টেক্সাসের পুলিশ

আপডেট : ২৮ মে ২০২২, ১০:৩৬ পিএম

আমেরিকার টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় পুলিশের একের পর এক ভুল প্রকাশ্যে আসতে শুরু করায় তোপের মুখে পড়েছে রাজ্যটির পুলিশ বিভাগ। 

তদন্ত বেরিয়ে এসেছে, স্কুলে বন্দুকবাজির সময় ক্লাসরুম থেকে কমপক্ষে ডজনখানেক নাইন ওয়ান ওয়ানে কল পাওয়ার পরও পুলিশের ২০ জন সদস্য স্কুলে হলওয়েতে অপেক্ষায় ছিলো এবং বন্দুকধারীতে থামাতে প্রায় এক ঘণ্টা পর ভেতরে প্রবেশ করে। 

image


হামলার সময় কয়েকজন শিক্ষার্থী সাহায্য চেয়ে বারবার ৯১১ নাম্বারে ফোন করেছিল। পুলিশ সেই ডাকে সাড়া দিলেও দ্রুত কোনো পদক্ষেপ নেয়নি। সে সময় উপস্থিত পুলিশের সিনিয়র কর্মকর্তা দরজার চাবির জন্য স্কুলের দারোয়ানের জন্য অপেক্ষা করছিলেন। কারণ তিনি ভেবেছিলেন যে হয়তো কোনো শিশু ঝুঁকির মধ্যে নেই অথবা কেউ আর জীবিত নেই।

শুক্রবার টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল স্টিভেন ম্যাকক্রো জানান, গেলো মঙ্গলবার ১৮ বছরের সালভেদর র‌্যামোস একটি সেমি অটোমেটিক এআর ফিফটিন রাইফেল নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করার পর চতুর্থ শ্রেণীর ক্লাসরুমের সঙ্গে লাগানো দুই টেলিফোন থেকে কমপক্ষে দুই শিশু নাইন ওয়ান ওয়ানে কল করেছিলো। 

তিনি আরও বলেন, কেউ একজন ৯১১ নাম্বারে কয়েকবার ফোন করে। সেই কলে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার কথা জানানোর পাশাপাশি আট থেকে ৯ জন জীবিত আছে বলে জানানো হয়। এক শিক্ষার্থী ১২:৪৭ মিনিটের দিকে ফোন করে দ্রুত পুলিশ পাঠাতে অনুরোধ করে।

এই নিরাপত্তা কর্মকর্তা জানান, পুলিশ কর্মকর্তারা ১২:৫০ মিনিট পর্যন্তও শ্রেণিকক্ষে ঢোকেননি। পরে আমেরিকারর বিশেষায়িত সীমান্ত প্রহরা টীমের সদস্যরা একটি চাবি ব্যবহার করে শ্রেণিকক্ষের দরজা খোলে এবং ভেতরে ঢুকে রামোসকে হত্যা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাকক্রো জানান, ঘটনাস্থলে থাকা কমান্ডারদের শ্রেণিকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা না করে বাইরে বিশেষ বাহিনীর জন্য অপেক্ষায় থাকা ‘ভুল সিদ্ধান্ত ছিল’। যদি শ্রেণিকক্ষে আগে প্রবেশ করলে প্রাণহানি এড়ানো যেতো আর সেটি করতে না পারার জন্য দুঃখপ্রকাশও করেন টেক্সাসের জননিরাপত্তা প্রধান।

তিনি নিশ্চিত করেন, রব এলিমেন্টারি স্কুলে পুলিশের যাওয়া এবং বন্দুকধারী যে শ্রেণিকক্ষে ছিল সেখানে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়ার মধ্যে ৪০ মিনিটের ব্যবধান ছিল। ঘটনাস্থলে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা স্কুলের দারোয়ান চাবি নিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। কারণ তারা ভেবেছিলেন, হয় তখন স্কুলের ভেতরে কেউই ঝুঁকিতে নেই, না হয় কেউই বেঁচে নেই। ওই মুহূর্তেও যে হামলা চলছিল, তা তারা বুঝতে পারেননি।  

image


গত মঙ্গলবার রব এলেমেন্টারি স্কুলের সাবেক শিক্ষার্থী র‌্যামোস গুলিতে স্কুলের ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক প্রাণ হারান। তিনি স্কুলটিতে যাবার আগে নিজেদের বাড়িতে দাদিকে গুলি করেন। এই হামলাকে সাম্প্রতিক সময় সবচেয়ে প্রাণঘাতী ও ভয়াবহ বন্দুকবাজির ঘটনা হিসাবে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুলিশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য আমেরিকাজুড়ে সমালোচনার ঝড় বইছে। পাশাপাশি স্কুলের ভেতরে বন্দুকধারী থাকা অবস্থাতেই বাইরে থাকা আতঙ্কিত অভিভাবকদের হ্যান্ডকাফ পরিয়ে সামাল দেয়ার যে ভিডিও ফুটেজ দেখা গেছে, তাতে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেশটি জনগণের কাছ থেকে।

নির্বিচার গুলিবর্ষণের ওই ঘটনায় টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি থেকে আসা সবশেষ বিস্তারিত দাপ্তরিক বিবরণের সঙ্গে বৃহস্পতিবার দেয়া পুলিশের ভাষ্যের মিল পাওয়া যাচ্ছে না। 

image


পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বাড়িতে নিজের দাদিকে গুলি করে গাড়ি চালিয়ে হামলাকারী সালভাদর রামোস স্কুলের কাছে আসেন। যখন তিনি দৌড়ে স্কুলটির দিকে যাচ্ছিলেন, তখন স্কুলভিত্তিক এক পুলিশ কর্মকর্তার মুখোমুখি হয়েছিলেন।

কিন্তু পরের দিন শুক্রবার এক ব্রিফিংয়ে জননিরাপত্তা বিভাগ জানায়, বন্দুকধারী সালভাদর গাড়ির কাছেই কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাওয়ার পর, বিনা বাধায় স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেন। এর ১২ মিনিটের মাথায় হত্যাকাণ্ড শুরু হয়। রামোস যখন স্কুলটিতে হাজির হন, তখন সেখানে কোনো সশস্ত্র পুলিশ কর্মকর্তা ছিলেন না।


একাত্তর/এসি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার ইতি খুব দ্রুত ঘটতে চলেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সংঘাতের সমাপ্তি হয় একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে...
যুদ্ধের ভয়াবহতা কেবল গুঁড়িয়ে যাওয়া ভবন কিংবা প্রাণহানির শুষ্ক পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকে না; যুদ্ধের নির্মমতায় হারিয়ে যায় মানুষের একেকটি পরিবার, অফুরন্ত ভালোবাসা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বেঁচে থাকার...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতময় পরিস্থিতি আবার এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালীর কাছে মাইনের আঘাতে দুটি তেলবাহী সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত...
দীর্ঘ নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। দীর্ঘ সময় পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় দ্বীপের স্থানীয় বাসিন্দা,...
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দলের বড় জয়ের পর বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম। অব্যাহত রয়েছে জ্বালানি কোম্পানির শেয়ারের দরপতন।
জুমার খুতবার মিম্বর থেকে শুরু করে রাজপথের বিক্ষোভে- ইরানের ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের মুখে এখন একটাই জোরালো সুর; আর তা হলো পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে সোচ্চার হওয়া। এক সময় দেশটির...
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর