যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, তিনজন নিহত, আহত ১১

আপডেট : ০৫ জুন ২০২২, ০৬:০৮ পিএম

গত এক মাসে পরপর তিনটি বন্দুক হামলার পর যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির ফিলাডেলফিয়া শহরে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ফিলাডেলফিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানায় এনডিটিভি।

স্থানীয় সময় শনিবার (৪ জুন) রাতে শহরের সাউথ স্ট্রিট নামে একটি ব্যস্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু'টি বন্দুক উদ্ধার করলেও কোনো হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। 

ফিলাডেলফিয়া পুলিশের ইন্সপেক্টর ডি এফ পেইস জানান, কয়েকজন পুলিশ সদস্য সড়কে টহল দেয়ার সময় ভিড়ের মধ্যে বেশ কয়েকজন বন্দুকধারীকে দেখতে পান। 

এসময় এক পুলিশ সদস্য এক বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেও তার গায়ে গুলি লেগেছে কিনা পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। 

আরও পড়ুন: ইরানে দানা বেঁধেছে খামেনি বিরোধী বিক্ষোভ

হামলার পর আহত ১৪ জনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। 

ইন্সপেক্টর পেইস আরও বলেন, হামলার সময় শত শত মানুষ সাউথ স্ট্রিটে দাঁড়িয়ে উইকএন্ড উপভোগ করছিলেন। 

হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর